Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শিল্পার মেয়ে সামিশা আহত পাখির জন্য গায়ত্রী মন্ত্র জপ করলেন, যা দেখে অবাক নেটপাড়া

শিল্পার মেয়ে সামিশা আহত পাখির জন্য গায়ত্রী মন্ত্র জপ করলেন, যা দেখে অবাক নেটপাড়া

বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির ছোট্ট মেয়ে সামিশার মুখে গায়ত্রী মন্ত্র শুনে অবাক নেটপাড়া। অভিনেত্রী ভিডিওটি নিজে শেয়ার করেছেন।

ভিডিও দেখা যাচ্ছে, নিজের বাড়ির বাগানে আহত এক পাখিকে পরে থাকতে দেখা যায়। তখনই সামিশার মন ভারাকান্ত হয়ে ওঠে। সেই পড়ে থাকা অসুস্থ পাখির সুস্থতার জন্য খুব তাড়াতাড়ি আরোগ্য কামনা করতে শুরু করে সে। তখনই সামিশা গায়ত্রী মন্ত্র উচ্চারণ করেতে শুরু করে। সামিশার মা নিজেই এই ছবি দেখে অবাক। পাশপাশি খুশীও হয়েছেন। মেয়ের এমন আচরণে মা শিল্পা ভাবতে বাধ্য হয়েছে, “শিশুদের মনই সবথেকে শুদ্ধ হয়।”

শিল্পার মেয়ে সামিশা আহত পাখির জন্য গায়ত্রী মন্ত্র জপ করলেন, যা দেখে অবাক নেটপাড়া


অভিনেত্রী নিজেই মেয়ে সামিশার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ভিডিও দেখা যাচ্ছে, পুচকি সামিশা সাদা রঙের ফ্রক পড়ে বাগানে ঘুরে বেড়াচ্ছে। আহত পাখীটিকে সবুজ ঘাসে পড়ে থাকতে দেখে তাঁর মাকে পাখীটির শরীরের পরিস্থিতিতে সম্পর্কে জানতে চায়। মা শিল্পা ছোট্ট মেয়েকে বোঝাতে থাকে। পাখীটি মারা যায়নি। শুধু আঘাত পেয়েছে। মায়ের পাশে বসে সামিশা এক ধ্যানে গায়ত্রী মন্ত্র বলতে থাকে। সেই সঙ্গে পাখির মঙ্গল কামনা করতে থাকে। জানেও যে কখন কার নিঃশর্ত ভালবাসা আর প্রার্থনার প্রয়োজন হয়।” অভিনেত্রী জানান, আহত পাখিটিকে পরে PETAর সদস্যরা এসে তাঁর বাড়ি থেকে উদ্ধার করেছেন বলে জানিয়েছেন।

পাশাপাশি তিনি জানান, প্রার্থনা আর বিশ্বাস দিয়েই দুনিয়ার যে কোনও কিছুকে জয় করা যায়। শিল্পা আহত পাখিকে উদ্ধার করার জন্য PETA-কে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, শিল্পার স্বামী রাজ কুন্দ্রার পর্ন-কাণ্ডের ঘটনা এখন তা অতীত। স্বামী আর ২ সন্তানকে ভালোই আছেন অভিনেত্রী। জানা গিয়েছে বছর শেষেই পুরো পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরতে গিয়েছিলেন শিল্পা।

পর্ন-কাণ্ডে শিল্পার স্বামী রাজ কুন্দ্রার গ্রেপ্তার হওয়ার প্রায় দুই মাস পর ৫০ হাজার টাকা দিয়ে জামিন পেয়েছেন। তারপর নিজের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট তিনি ডিলিট করে দেন। ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শিল্পা শেট্টি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+