গ্রেফতারি এড়াতে ক্রাইম ব্রাঞ্চকে কী প্রস্তাব দিয়েছিলেন রাজ কুন্দ্রা ? ফাঁস চাঞ্চল্যকর তথ্য
গ্রেফতারি এড়াতে ক্রাইম ব্রাঞ্চকে কী প্রস্তাব দিয়েছিলেন রাজ কুন্দ্রা ? ফাঁস চাঞ্চল্যকর তথ্য
পরতে পরতে লুকিয়ে রহস্য। রাজকুন্দ্রার গ্রেফতারি কাণ্ডে আরও একটি চাঞ্চল্য করত তথ্য প্রকাশ্যে এসেছে। গ্রেফতারি এড়াতে রাজ কুন্দ্রা ২৫ লক্ষ টাকা দিতে চেয়েছিল মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চকে। এমনকী প্রয়োজনে আরও চাইলে আরও টাকা দেওয়ার কথা বলেছিলেন তিনি। রাজ-শিল্পার বাড়ি থেকে ৭০ টি পর্নছবির ভিডিও পাওয়া গিয়েছে।

গ্রেফতার রাজ কুন্দ্রা
পর্ন ছবি বানানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে। জেল হেফাজতে রয়েছেন তিনি। তাঁকে দফায় দফায় জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে পুলিশের। জামাইবাবুর সঙ্গে যৌথ উদ্যোগে পর্ন ছবির ব্যবসা চালাত রাজ কুন্দ্রা। হটস্পট অ্যাপের মাধ্যমে সেই পর্ন ভিডিএ ছড়িয়ে দেওয়া হত। ওয়েব সিরিজের নাম করে নতুন অভিনেত্রীদের অডিশনে ডাকা হত এবং তাঁদের পর্ন ছবি করতে বলা হত।

গ্রেফতারি এড়াতে ঘুষ
গত মার্চ মাসে এই কাণ্ডের কিংপিন ইয়স ঠাকুর প্রথম অভিযোগ জানিেয়ছিলেন মুম্বই পুলিশকে। ইমেল করে অভিযোগ করা হয়েছিল। তারপরেই রাজ কুন্দ্রার আন্ধেরির অফিসে রেড করে ক্রাইম ব্রাঞ্চ। সেখান থেকে প্রায় ৭০ টি পর্ন ভিডিও-র সিডি উদ্ধার করেছে মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চ। একেকটা ভিডিও ২০ থেকে ৩০ মিনিট দীর্ঘ। গ্রেফতারি এড়াতে রাজ কুন্দ্রা ২৫ লক্ষ টাকা ঘুষ দিতে েচয়েছিল ক্রাইম ব্রাঞ্চকে।

রাজের আইনজীবীর দাবি
রাজ কুন্দ্রার আইনজীবী আদালতে দাবি করেছেন তাঁর মক্কেল ওয়েব সিরিজ তৈরি করতেন। কিন্তু সেগুলির বিষয় একটু বেশিই উত্তেজক ছিল সেকারণেই তাঁকে পর্ন ভিডিও তৈরির অভিযোগ করে ফাঁসানো হচ্ছে। তাঁর মক্কেল কোনও ভাবেই পর্ন ছবি তৈরির করেন না। এদিকে জেরায় রাজ পুলিশকে জানিয়েছে পর্ন ভিডিও তৈরি করে প্রচুর টাকা উদ্ধার করেছিলেন তিনি।

কোন কোন ধারায় মামলা
রাজ কুন্দ্রার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৪২০( প্রতারণা), ৩৪(একই উদ্দেশ্য),২৯২ এবং ২৯৩(আপত্তিজনক ভিডিও এবং বিষয়বস্তু প্রচার করা) এছাড়াও তথ্য প্রযুক্তি আইনেও রাজ কুন্দ্রার বিরুদ্ধে মামলা করা হয়েছে।












Click it and Unblock the Notifications