একরত্তিকে কোলে নিয়ে মাসিদের সঙ্গে সেলফি, মা হওয়ার পর প্রথম ছবি রিচার
অবশেষে মেয়ের ছবি প্রকাশ্যে এলো। সাবনা আজমি তাঁর ইনস্টাগ্রামে রিচা চাড্ডার মেয়ের ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা গিয়েছে একটি চেয়ারে মেয়েকে কোলে নিয়ে বসে রয়েছেন রিচা, আর তাঁকে চারপাশ থেকে ঘিরে রয়েছেন সাবনা আজমি, ঊর্মিলা মার্তন্ডকর, তনভি আজমি, দিয়া মির্জারা।
ছবিটি শেয়ার করে সাবানা আজমি লিখেছেন, নতুন মা ও শিশুর সঙ্গে তাঁর খালা এবং মাসিরা। তবে মেলের মুখটি ইমোজি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। মেয়ের মুখ ছবিতে দেখা যাচ্ছে না। গত সপ্তাহে সদ্যজাত কন্যার ছোট্ট দুটি পায়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন আলি ফয়জল এবং রিচা চড্ডা। এবং অনুরাগীদের তাঁদের কন্যা সন্তান হওয়ার কথা জানিয়েছিলেন।

গত ১৬ জুলাই কন্যা সন্তানের জন্ম দেন রিচা চড্ডা। মেয়ের জন্মের পরেই সেই সুখবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন আলি ফয়জল। সন্তানের জন্মের আগে মেটারনিটি শ্যুটের ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন আলি ফয়জল। ২০১৫ সাল থেকে রিচা চড্ডা এবং আলি ফয়জল একে অপরকে ডেট করছিলেন। ২০১৭ সালে সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্পর্কের কথা তাঁরা প্রকাশ করেন। ২০২০ সালে তাঁরা বিয়ে করেন।
সম্প্রতি নেচটফ্লিক্সে সঞ্জললীলা বনশালির প্রথম ওয়েব সিরিজ হীরামান্ডিতে দেখা গিয়েছে রিচা চড্ডাকে। আর আলি ফয়জলকে দেখা গিয়েছে মির্জাপুর সিজন ২ তে। তাতে আলি ফয়জলের অভিনয় রীতিমতো প্রশংসিত হয়েছে। কয়েক মাস আগে সোনাক্ষী সিনহার বিয়েতে দেখা গিয়েছিল আলি ফয়জল এবং রিচা চড্ডাকে। সেসময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। বনশালীর ওয়েব সিরিজ হীরামান্ডির প্রচারেও যোগ দিয়েছিলেন তিনি।
অন্তঃসত্ত্বা অবস্থাতেই কপিল শর্মার শোয়ে যোগ দিয়েছিলেন রিচা।












Click it and Unblock the Notifications