কীভাবে করিনা কাপুর এত সুন্দর ফিট চেহারা ধরে রাখেন, জানুন বেবোর গোপন রহস্য
কীভাবে করিনা কাপুর এত সুন্দর ফিট চেহারা ধরে রাখেন, জানুন বেবোর গোপন রহস্য
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেন করিনা কাপুর। তিনি প্রায় সময়ই কোন না কোন বিষয় নিয়ে শিরোনামে থাকেন। অভিনেত্রী কিন্তু বলিউডের বেবো নামেও পরিচিত। বয়স বাড়লেও অভিনেত্রীর ফিগার দেখলে বোঝাই যায় না তার বয়স বেড়েছে। বলা বাহুল্য তার টোনড ফিগার দেখে আট থেকে আশির অনুগামীরা প্রায় অবাকই হয়ে যান। অভিনেত্রীর যে কীভাবে এত ফিট থাকেন বা তার ফিটনেসের সিক্রেটটাই বা কি তা জেনে নিন।

হাঁটতে ভোলেন না তিনি
দিনের শুরুতে ঘুম থেকে ওঠার পরই তিনি হাঁটা দিয়ে শুরু করেন। তিনি আধঘন্টা হাঁটেন। এটি কিন্তু ওজন কমানোর পাশাপাশি শরীরের শক্তি জোগাতেও সহায়ক। এখানেই শেষ নয়, সপ্তাহের তিন থেকে চার দিন ৪৫ মিনিট কঠোর অনুশীলন করেন তিনি। ব্যায়াম থেকে জিম সবই করেন অভিনেত্রী। এই সকল কিছুর পাশাপাশি অভিনেত্রী কার্ডিয়াকও করে থাকেন। কঠোর ডায়েট যে অভিনেত্রী মেনে চলেন তা মনে করেন সকলেই, তবে এ বিষয়ে কিন্তু একটি ভুল ধারণা আছে সকলের কারণ অভিনেত্রীর একবার জানিয়েছিলেন তিনি কখনোই কঠিন ডায়েট মেনে চলেন না। দিনের শুরুতে তিনি মরশুমি ফল দিয়ে শুরু করেন। তিনি ডায়েটে যাই রাখুন না কেন সেটি অবশ্যই পুষ্টিকর খাবার রাখেন।

কী থাকে তার ডায়েট চার্টে
সকালে শুরুতে অর্থাৎ প্রাতরাশে অভিনেত্রী দুধ, ফলের রস, উপমা বা ইডলি খেয়ে থাকেন। তারপর দুপুরের খাবারে তিনি খান মুসুরির ডাল, রুটি, এক বাটি ভেজিটেবিলস স্যুপ এবং স্যালাড। রাতের খাবারের তিনি রাখেন রুটি বা ব্রাউন রাইস দই এবং সুপ। ডায়েটের পাশাপাশি বেবো কিন্তু ওয়ার্কআউটেও বিশেষ নজর দেন। তাই না করিনা কাপুর এত সুন্দর স্লিম চেহারা ধরে রেখেছেন।

কবে অভিনয় জগতে পা রেখেছেন অভিনেত্রী
২০০০ সালে অভিনেত্রী তার কর্মজীবন শুরু করেন। তিনি একজন সুদক্ষ অভিনত্রী ছাড়াও একজন মডেলও। তার সুন্দর অভিনয়ে বুঁদ হয়ে থাকেন অনেকেই। তিনি অনেক সুপারহিট সিনেমায় অভিনয় করে সকল অনুগামীদের অবাক করে দিয়েছেন। তিনি খুশি, দেবা, ফিদা, হালচাল, বেওয়াফা, কিউকি, ওমকারা, বিল্লু সিনেমায় অভিনয় সকলের বিশেষ নজর আকর্ষণ করেছেন। তিনি সম্প্রতি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। তার অভিনীত সমস্ত সিনেমাই প্রায় সুপারহিট। বর্তমানে দুই পুত্র সন্তান ও স্বামী সাইফ আলি খানের সঙ্গে খুশিতে সংসার করেছেন অভিনেত্রী।












Click it and Unblock the Notifications