যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করে অনুগামীদের তাক লাগিয়েছেন এই বলি ডিভারা

সিনেমা মানেই নতুন নতুন গল্পে নয়া তারকাদের মুখ, তাঁরাই সুন্দর করে অভিনয় গল্পটিকে ফুটিয়ে তোলেন। সিনেমার স্বার্থে সেলেবদের নানান চরিত্রে অভিনয় করতে হয়। তা স্ত্রী হোক কিংবা বোন, ঠিক তেমনি এমন অনেক তাবড় তাবড় নায়িকারা রয়েছেন যারা যৌনকর্মীদের ভূমিকায় অভিনয় করে সকলের নজর কেড়েছেন তারমধ্যে আলিয়া ভাট থেকে করিনা কাপুর খান সকলেই রয়েছেন, তবে কোন কোন সিনেমায় কোন অভিনেত্রী যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেছেন, দেখুন।

গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি সিনেমায় যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করে সকলকে তাক লাগিয়ে দিয়ে ছিলেন রণবীর ঘরণী, বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। মুম্বইয়ের মাফিয়া ক্যুইন তথা কামাঠিপুরার গণিকালয়ের প্রধান গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির চরিত্রে অভিনয় করতে গিয়ে নিজেকে পুরোপুরি ঢেলে দিয়েছেন আলিয়া। তাঁর অভিনয়ে বুঁদ হয়েছিলেন সকলে।

যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেছেন কোন নায়িকারা?

বলিউডে একসময় দাপটের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী প্রীতি জিন্টা। চোরি চোরি চুপকে চুপকে সিনেমায় যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রী, ২০০১ সালে সিনেমাটি মুক্তি পেয়েছিল। এই সিনেমায় সলমন খান ও রানি মুখোপাধ্যায় অভিনয় করে ছিলেন।


বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা মার্কেট সিনেমায় যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করে সকলের বিশেষ নজর কেড়েছিলেন। সিনেমাটি ২০০৩ সালের ১২ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল। সিনেমাটির পরিচালনা করেছেন পরিচালক জয় প্রকাশ। ছবিটি ২ কোটি টাকার বাজেটের ছবি ছিল। কিন্তু সিনেমাটি ৪.২৭ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছিল বক্স অফিস থেকে।

বলিউডের বেবো অনেক সুপারহিট সিনেমায় অভিনয় করে সকলের নজর কেড়েছেন। তিনিও যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন, তাঁর সাবলীল অভিনয় সত্যিই নজরকাড়া। চামেলি ও তালাশ সিনেমায় দূদান্ত অভিনয় করেছেন করিনা। ২০১২ সালের ৩০ নভেম্বর তালাশ সিনেমাটি মুক্তি পেয়েছে। বক্স অফিসে ছবিটি দারুণ হিট হয়েছে। সিনেমায় করিনা কাপুর খান ছাড়াও আমির খান ও রানি মুখোপাধ্যায়ও অভিনয় করেছিলেন।

যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেছেন কোন নায়িকারা?

চামেলি ছবিটি ২০০৪ সালের ৯ জানুয়ারি মুক্তি পেয়েছিল। এই ছবিতে করিনার সঙ্গে রাহুল বোসকে অভিনয় করতে দেখা গিয়েছিল।

২০০৯ সালে ৬ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল অনুরাগ কাশ্যপের ছবি দেব ডি। এই সিনেমায় অভিনয় করেছিলেন বলিউড অভিনেত্রী কল্কি কোয়েচলিন। এখানে অভিনেত্রীর অভিনয় যেন অসাধারণ। সিনেমাটি দারুণ সুপারহিট হয়েছিল।

যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেছেন কোন নায়িকারা?


বলিউডের সুন্দরী অভিনেত্রী হলেন রানি মুখোপাধ্যায়। তিনি অনেক সুপারহিট সিনেমা অনুগামীদের উপহার দিয়েছেন। সাওয়ারিয়া ও লাগা চুনরি মে দাগ ছবিতে যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করে সকলের নজর কেড়েছিলন বলি ডিভা। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল সাওয়ারিয়া, ওই সালেই মুক্তি পেয়েছিল লাগা চুনরি মে দাগ। ছবি দুটি বক্স অফিসে হিট হয়েছিল।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+