Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাড়িতে চাষ করে মেথি শাক তোলেন জুহি, শিল্পাদের বাগানে হয় বেগুন! বলিউড তারকাদের এই গোপন খবরগুলি কি জানেন

বাড়িতে চাষ করে মেথি শাক তোলন জুহি, শিল্পাদের বাগানে হয় বেগুন! বলিউড তারকাদের এই গোপন খবরগুলি কি জানেন

যাঁরা ক্যামেরার সামনে দাঁড়িয়ে তাক লাগনো সংলাপ বলে কার্যত মন জয় করে নেন ভক্তদের, তাঁরা বাড়িতে কেমনভাবে সহজ সরল জীবন কাটান, তা অনেকেরই অজানা। সদ্য এক পুরনো সাক্ষাৎকারের ভিডিও শেয়ার করে শাহরুখ জানিয়েছেন আগে রবিবারগুলোতে তিনি সম্পূর্ণ বাড়িতে থাকতেন, আর বের হতেনই না। শুধু তাই নয়, রবিবার কিছুতেই স্নান করতেন না শাহরুখ! একথাও অকপটে এক পুরনো সাক্ষাৎকারের ভিডিওতে তিনি জানান। প্রসঙ্গত, শাহরুখ থেকে শুরু করে বলিউডের তামাম তারকাদের গৃহস্থ জীবন আর চার পাঁচজন ভারতবাসীর মতোই সাধারণ! বলিউডে একাধিক এমন অভিনেতা রয়েছেন যাঁরা কাজের ফাঁকে সময় বের করে নিয়ে বাড়িতে বহু ধরনের জিনিস চাষ করেন। তা না করতে পারলে চাষের ক্ষেতে গিয়েও ট্র্যাক্টর চালিয়ে নজির গড়েছেন বহু তারকা। দেখে নেওয়া যাক তাঁদের কাহিনি।

মাধবন

মাধবন

বলিউডে দক্ষিণী তারকা হিসাবে পদার্পণ করে কার্যত তাক লাগিয়েছেন আর মাধবন। মাধবন যে শুধুই অভিনয়ের প্রতি নিবেদিত প্রাণ তা নয়। একজন ভালো অ্যাথেলিট হিসাবে মাধবনের বেশ খ্যাতি রয়েছে। তবে তার পাশাপাশি তিনি চাষাবাদের প্রতিও বেশ আকৃষ্ট। পাঁচ বছরের চেষ্টায় একটি পড়ে থাকা জমিতে তিনি নারকেল চাষ করে কার্যত তাক লাগিয়েছেন। তাঁর চাষাবাদের ধরন অনেকটাই আলাদা বলে শোনা যায়। তাঁর একটি নিজস্ব কোকোনাট ফার্ম রয়েছে। উল্লেখ্য, অভিনয়ের বাইরেও যে আর মাধবনের গাছের প্রতি ভালোবাসা রয়েছে তা তাঁর বাড়ির ভিতরের আসবাবই বলে দেয়। বলে দেয় তাঁর বাড়ির ভিতরের সাজসজ্জা।

নওয়াজউদ্দিন সিদ্দিকি

নওয়াজউদ্দিন সিদ্দিকি

উত্তরপ্রদেশের বুধানার ছেলে নওয়াজ। বহুদিন ধরেই তিনি উত্তরপ্রদেশ থেকে এসে মুম্বইতে কাজ পেতে বেশ বেগ পান। তবে পরবর্তীকালে তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। এদিকে, নওয়াজউদ্দিন সিদ্দিকি নিজের গ্রামের ছবি বহু সময়ই দিয়ে থাকেন। মুজাফ্ফর নগরের বুধানায় একবার লকডাউনের সময় গিয়ে ট্র্যাক্টর চালিয়ে তিনি জমি চাষ করেন। সেই ছবিও তিনি পোস্ট করেন ইনস্টাগ্রামে। নিজেকে চিরকালই কৃষক পরিবারের সন্তান বলে ব্যাখ্যা করা নওয়াজউদ্দিন সিদ্দিকি লাইমলাইটে এলেও কখনওই নিজের মূল থেকে বিচ্ছিন্ন হয়ে যাননি।

ধর্মেন্দ্র

ধর্মেন্দ্র

বলিউডের তাবড় তারকা ধর্মেন্দ্রও পছন্দ করেন চাষাবাদ। পাঞ্জাবের সন্তান ধর্মেন্দ্র। চাষাবাদ তাঁর ছোটবেলা থেকেই পছন্দ বলে দাবি করেন ধর্মেন্দ্র। তাঁর নিজের একটি ফার্মিং গার্ডেনও রয়েছে। তিনি লকডাউনের সময় নিজের বাগানে বহু ফসল চাষ করেছেন। লাউ থেকে শুরু করে বিভিন্ন ধরনের শাক, বেহুন, আলু এই জায়গায় অনেকের সহায়তা নিয়ে চাষ করতে দেখা গিয়েছে ধর্মেন্দ্রকে। সেই ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

অক্ষয় কুমার

অক্ষয় কুমার

অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার বাড়িতেও বেশ বাগানের চাষের জমি আলাদা করে তাতে চাষ করার রীতি রয়েছে। এই দম্পতিক ফার্ম হাউসে বিভিন্ন ধরনের সবজি ও শাক চাষ হয়। 'সিলন পালক' বাড়িতেই চাষ করেন টুইঙ্কল। এছাড়াও বিভিন্ন ধরনের সবুজ শাক সবজি তাঁদের বাড়িতে চাষ হয় বলে জানান অক্ষয় ও টুইঙ্কল। অক্ষয় কুমারের বাড়িতে যে খুব সাধারণভাবে জীবন যাত্রা চালানোর রীতি রয়েছে তা আগেই জানিয়েছেন অক্ষয়।

শিল্পা শেট্টি

শিল্পা শেট্টি

বাড়িতেই ছেলে মেয়েদের নিয়ে বিভিন্ন ধরনের সবজি চাষে ব্যস্ত থাকেন শিল্পা। তাঁর অভিনয়ের উজ্জ্বল পেশাগত জীবনের বাইরে এই তারকা রীতিমতো সময় দিয়ে বাড়িতে নানান ধরনের ফলপাকড় ও বিভিন্ন ধরনের সবজির গাছ রোপণ করে তা চাষ করেন। তাঁর বাড়িতে বেগুন, লাল লঙ্কা হওয়ার ছবি বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই তারকা।

 জুহি চাওলা

জুহি চাওলা

বলিউডের তামাম অভিনেত্রীদের অন্যতম হলেন জুহি চাওলা। বিয়ের পর থেকে ফিল্মের দুনিয়া থেকে খানিকটা সরে গিয়েছেন জুহি। তবে নিজের সংসার, পেশাগত জীবনের বাইরেও সময় বের করে তিনি বাড়িতে বিভিন্ন ধরনের সবি চাষ করে থাকেন। জুহির বাড়িতে মেথির শাক, টমাটো, ধনেপাতা চাষ হয় বলে জানা যায়। এছাড়াও বহু কৃষককে চাষাবাদের জন্য জুহি পাঞ্জাবে তাঁর পৈতৃক বাড়ির সামনে কিছুটা জমি দিয়ে দেয়েছেন বলে জানা যায়।

প্রীতি জিন্টা

প্রীতি জিন্টা

বলিউডের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে প্রীতি জিন্টা অন্যতম। তিনি সিমলায় একটি আলাদা জমিতে ফার্মিং এর বন্দোবস্ত করেছেন । এই জমি তাঁর ফার্ম হাউস লাগোয়া। সেখানে নিত্যদিনই ক্যাপসিকাম থেকে শুরু করে টমাটো সহ বহু ধরনের সবজি চাষ হয়। আর তার ছবি প্রীতি সময়ে সময়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+