নভেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল সুশান্তের! ছেলের মৃত্যুর পর শোকাহত বাবা আর যা জানালেন
রবিবার করোনা আবহে কালো ছায়া নেমে আসে বলিউডে। বলিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হতেই শোকে ভেঙে পড়েন বিভিন্ন মহলের মানুষজন। ছেলের মৃত্যুর খবর টিভিতেই দেখেছিলেন তাঁর বাবা কেকে সিং। এরপরই অজ্ঞান হয়ে যান তিনি।

ছেলের সঙ্গে দেখা হল না শেষবার
ছেলের সঙ্গে দেখা করতে যাওয়ার আগেই লকডাউন জারি হয় দেশ জুড়ে। করোনা আবহে আর ছেলেকে শেষ বারের মতো দেখতে পারেননি বাবা। পারলে হয়ত অবসাদগ্রস্থ হয়ে এই কাজটা করতেন না সুশান্ত।

ময়নাতদন্তের রিপোর্ট
এদিকে এদিন সকালে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট দেখে একথাই পুলিশ জানিয়ে দেয়, আত্মহত্যাই করেছেন সুশান্ত সিং রাজপুত। তাঁর শরীরেও তেমন কিছু পাওয়া যায়নি। রবিবার সকালে ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় তাঁর ঝুলন্ত দেহ। তবে কোনও সুনির্দিষ্ট কারণে সুশান্ত নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

নভেম্বরে বিয়ের পরিকল্পনা করছিলেন সুশান্ত
তবে সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু এবাং তাঁর বাবা জানাচ্ছেন সুশান্ত নভেম্বরে বিয়ের পরিকল্পনা করছিলেন। তবে এর মধ্যে এরম একটা কাণ্ড ঘটালেন কেন তিনি? ব্যক্তিগত জীবনের টানাপোড়েন নিতে না পেরেই কী এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন তিনি? উঠছে নানা প্রশ্ন।

সুশান্তের ম্যানেজারের মৃত্যু
কিছুদিন আগেই মিলেছিল সুশান্ত সিংয়ের প্রাক্তন ম্যানেজারের আত্মহত্যার খবর। যে খবরে ভেঙে পড়েছিলেন সুশান্ত। তবে কী কারণে সুশান্ত নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়। জল্পনা তৈরি হয়েছে, তবে কী ম্যানেজারের সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল তাঁর? জানার উপায় নেই।

ওষুধ খাওয়াও বন্ধ করে দেন সুশান্ত
ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে, মানসিক অবসাদের ওষুধ খাওয়াও বন্ধ করে দেন সুশান্ত। ইদানীং ব্যবহারেও পরিবর্তন হয়েছিল তাঁর। সুশান্তর বন্ধু ও রাঁধুনির থেকে এমন অনেক তথ্য মিলছে। সম্প্রতি অবস্থা খারাপ হয়। মৃত্যুর ৫ দিন আগে ফোনে কথাও বলেন বোনের সঙ্গে। সুশান্ত তাঁকে জানান, শরীর ভাল নেই। দাদার কথা শুনে বোন আসেন সুশান্তর বান্দ্রার বাড়িতে। দু'দিন সেখানেই থাকেন তিনি।












Click it and Unblock the Notifications