করোনা বেলায় বড় চমক, চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে থাকবেন শাহরুখ খান, টুইটে জানালেন মমতা
করোনা বেলায় বড় চমক, চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে থাকবেন শাহরুখ খান, টুইটে জানালেন মমতা
করোনা কালেও কলকাতা ফিল্ম ফেস্টিভাল হবে। এবার বড় চমক থাকছে ফিল্ম ফেস্টিভালে। বাংলার ব্র্যান্ড আম্বাসাডর শাহরুখ খান উপস্থিত থাকবেন িফল্ম ফেস্টিভালের উদ্বোধনে। টুইট করে সেকথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।যদিও সেই উপস্থিতি হবে ভার্চুয়াল। অর্থাৎ মুম্বই থেকেই ভার্চুয়াল ফিল্মফেস্টিভালের উদ্বোধনে যোগ দেবেন শাহরুখ। আগামী ৮ জানুয়ারি নবান্নে ফিল্ম ফেস্টিভালের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

টুইটে শাহরুখের উপস্থিতির কথা জানিয়ে সেটা আবার শাহরুখকে ট্যাগ করেছেন মমতা। বিকেল চারটেয় হবে উদ্বোধন। করোনার কারণে এবার আর সেই জৌলুস থাকছে না। শহরের মোট ৬টি প্রেক্ষাগৃহে দেখানো হবে ছবি। এছাড়া নন্দন, শিশির মঞ্চ, রবীন্দ্র সদন তো থাকছেই। করোনা বিধি মেনে ৫০ শতাংশ দর্শক নিয়েই হবে ছবি দেখানো। এবারের থিম কান্ট্রি ইতালি। উদ্বোধনী অনুষ্ঠানে দেখানো হবে সত্যজিৎ রায়ের অপুর সংসার।
প্রয়াত কিংবদন্তিদের সম্মান জানাতে িবশেষ ছবি দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের ৯টি ছবি, তাপস পাল, বাসু চট্টোপাধ্যায়, সন্তু মুখোপাধ্যায়, অমলা শঙ্করকে নিয়েও ছবি দেখানো হবে। এছাড়াও বিদেশি ছবি তো থাকছেই। কলকাতা চলচ্চিত্র উৎসবের দৌলতে কিছুটা হলেও সিনে প্রেমিেদর মন ভরানো যাবে।












Click it and Unblock the Notifications