ঠাকুরদার মতো ক্রিকেটার হতে চায় করিনা পুত্র তৈমুর, লর্ডসের মাঠে চলছে প্রশিক্ষণ
মনসুর আলি খান পতৌদির নাতি তৈমুর। ছেলে সইফ বাবার ক্রিকেটের ট্র্যাডিশন বজায় রাখেননি। তবে নাতি তৈমুরের ক্রিকেট খেলার আগ্রহ ঠাকুরদার কথা মনে করিয়ে দিয়েছে নেটিজেনজের। লর্ডসের মাঠে নেট প্র্যাক্টিস করছে তৈমুর।
ছেলের সঙ্গে সইফও কয়েকহাত ক্রিকেট খেলে নিয়েছে। তাঁর বাবা মনসুর আলি খান পতৌদি ছিলেন একসময়ে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। বাবা ক্রিকেট তারকা হলে কি হবে মায়ের অভিনয়ের পথেই হেঁটেছেন সইফ আলি খান।

তা বলে ক্রিকেট যে একেবারেই খেলতে জানেন না তা নয়। ছেলের সঙ্গে বেশ ভালই ক্রিকেট খেললেন সইফ। লর্ডসের মাঠে ক্রিকেট অ্যাকাডেমির সেশন চলছে সেখানেই ক্রিকেটের প্রশিক্ষণ হচ্ছে তৈমুরের। প্রশিক্ষকদের কাছে মন দিয়ে সব কথা শুনেছে তৈমুর। পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে কি এবার তৈমুর ঠাকুরদার পথে হাঁটবে এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে নেটপাড়ায়। মনসুর আলি খান পতৌদির বিয়ে করেছিলেন সেসময় সুন্দরী দাপুটে অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে। তাঁদের তিন সন্তান। এক পুত্র সইফ আর দুই কন্যা। সইফ আর সোহা দুজনেই সিনেমায় নাম লিখিয়েছিলেন। সইফ বলিউডের সফল অভিনেতা। সোহাও বেশ কিছু ছবিতে নাম করেছেন। বাবার ক্রিকেট খেলার ঐতিহ্যকে ধরে রাখেননি সইফ। তাঁর চার সন্তান। তিন পুত্র এবং এক কন্যা।
মেয়ে সারা আলি খান ইতিমধ্যেই বলিউডে নাম করে ফেলেছে। বড় ছেলেও বলিউডে নামার তোরজোর শুরু করে দিয়েছে। আর পরের দুই ছেলে একেবারেই ছোট। তৈমুর আর জেহ। তৈমুর ক্রিকেটের প্রশিক্ষণ দিতে শুরু করেছে। তৈমুরের ক্রিকেট খেলা দেখে মনে হয়েছে যেন ঠাকুরদার মতো ক্রিকেটার হতে চাইছে তৈমুর। যদিও সে এখনও অনেকটাই ছোট। কাজেই এখন থেকে বলা কঠিন কি হতে চায় সে।












Click it and Unblock the Notifications