প্রয়াত মহাভারতের ‘শকুনি মামা’, গুফি পেন্টালের মৃত্যুতে শোকের ছায়া বলিউডে
নিশ্চয়ই মনে আছে মহাভারতের শকুনি মামাকে, সোমবার সকালে প্রয়াত হন বর্ষীয়ান অভিনেতা গুফি পেন্টাল (Gufi Paintal) । তিনি অনেক চরিত্রেই অভিনয় করলেও তাঁকে অনুগামীরা মহাভারতের শকুনি মামা বলেই জানেন। এই চরিত্রে অভিনয় করে তিনি সব থেকে বেশি জনপ্রিয় হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। এই দুঃসংবাদটি তাঁর পরিবার সূত্রেই জানা গিয়েছে।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা, ৩১ মে শরীর আরও খারাপ হওয়ার পরিবার তাঁকে হাসপাতালে ভর্তি করেন। তারপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে, সোমবার তাঁর মৃত্যু হয়েছে। আজ বিকেল ৪ টেয় মুম্বইয়ে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।
অভিনেতার ছেলে জানিয়েছে, খুব কষ্টের সঙ্গে আমার বাবা গুফি পেন্টালের মৃত্যুর কথা জানাচ্ছি। এই খবরে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। দূরদর্শনে সম্প্রচারিত হত মহাভারত, আর সেখানেই অভিনেতা (actor) মহাভারতের (Mahabharata) চরিত্রে অভিনয় করতেন।

অভিনেতাকে শেষ বারের মতো দেখা গিয়েছিল স্টার ভারতের শো জয় কানহাইয়া লাল কি-তে।১৯৪৪ সালে জন্ম অভিনেতার। গুফি পেন্টালের আসল নাম সর্বজিৎ পেন্টাল হলেও তিনি অভিনয় জগতে এই নামেই পরিচিত। অভিনেতার বাবা একজন অভিনেতা ছিলেন।
অভিনেতা গুফি পেন্টাল (Gufi Paintal) অভিনেতা ছাড়াও একজন টেলিভিশন পরিচালক ছিলেন। তিনি রাফু চক্কর, দেশ পরদেশ, দিল্লাগি, ময়দান-ই-জং, দাভা এবং আরও বেশ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। তিনি কানুন, সৌদা, আকবর বীরবল, ওম নময় শিবায়, মিসেস কৌশিক কি পাঁচ বহুইন, কর্ণ সংঘিনী এবং অন্যান্যের মতো টিভি অনুষ্ঠানের অংশও ছিলেন। পেন্টাল হ্যালো ইন্সপেক্টর ও খোটে সিকির মতো টেলিভিশন অনুষ্ঠান পরিচালনা করেছেন।ধর্মেন্দ্র-হেমা মালিনী অভিনীত 'দিল্লগি'-ছবিতে পার্শ্বচরিত্রে নজর কেড়েছিলেন।












Click it and Unblock the Notifications