অমিতাভের নাতনিকে নিয়ে ভুয়ো খবর প্রচার, হাইকোর্টে দ্বারস্থ আরাধ্যা

বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের নাতনি আরাধ্যা বচ্চনও কিন্তু কোনও না কোনও কারণে প্রায় সময়েই খবরের শিরোনামে থাকেন। তবে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সে। কিছুদিন আগে আরাধ্যার জীবন ও স্বাস্থ্য নিয়ে একটি খবর ভাইরাল হয়েছিল।

যদি তা পরে জানা যায় যে খবরটি পুরোটাই ভুয়ো। একটি ইউটিউব চ্যানেল থেকে এমন খবরটি পাওয়া গেছে বলে জানা গিয়েছে,। সেই চ্যানেলের বিরুদ্ধে মামলা ঠুকেছেন বচ্চন পরিবার। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের বিচারপতি সি হরিশঙ্করের একক বিচারকের বেঞ্চে এই বিষয়ে শুনানি হবে বলে জানা গিয়েছে।

aaradhya bachchan


আর এই ঘটনার কারণেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অমিতাভ বচ্চনের নাতনি আরাধ্যা। জানা গিয়েছে, আরাধ্যা এখনও নাবালিকা। যে সংস্থার থেকে জীবন ও স্বাস্থ্য নিয়ে ভুয়ো খবর ছড়িয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আরাধ্যার পরিবার। এই বিষয় নিয়ে বেশ চিন্তিত হয়ে পরেছেন বচ্চন পরিবার।

যদিও এই ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত বচ্চন পরিবার থেকে কোনও কিছু জানা যায়নি। এখন পর্যন্ত কেউ কোনও রকম প্রতিক্রিয়া জানাননি। জন্মের পর থেকে একপ্রকার খবরের শিরোনাম দখল করে থাকেন অভিনেতা অমিতাভ বচন্নের নাতনি আরাধ্যা। তাকে নিয়ে ট্রোলও কিন্তু কম হয় না। এর আগেও বাবা অভিষেক এসবের প্রতিবাদ করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।

aaradhya bachchan


আরাধ্যার নামে খারাপ মন্তব্য করা হলে তার মা ঐশ্বর্য কিন্তু আগেই জানিয়েছিলেন, তিনি কিন্তু মেয়েকে নিয়ে কোনও রকম ট্রোল একদমই সহ্য করবেন না। একজন পাবলিক ফিগার হওয়ায় তাঁকে বা ঐশ্বর্যকে নিয়ে কটাক্ষ করতেই পারে মানুষ। কিন্তু তা বলে আরাধ্যাকে এসবের মধ্যে টেনে আনা উচিত নয় কখনোই।

উল্লেখ্য, বব বিশ্বাস ছবির প্রচারের সময় ট্রোলদের সতর্ক করেছিলেন আরাধ্যা বাবা অভিনেতা অভিষেক বচ্চন। আরাধ্যা বচ্চন মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। কিছুদিন আগে আরাধ্যা ও তার মা ঐশ্বর্যকে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের অনুষ্ঠানে দেখা গিয়েছিল। সেখানে আরাধ্যাকে দেখা গিয়েছিল সাদা পোশাকে দেখা গিয়েছিল, আর তার মাকে দেখা গিয়েছিল কালো পোশাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+