Stree 2: কেবল রাজকুমার রাওয়ের জন্য ২৫ লক্ষ টাকা খরচ করে একটি গানের শ্যুটিং, ফাঁস করলেন অভিষেক
বক্স অফিসে রমরমিয়ে চলছে স্ত্রী ২। একের পর এক ইতিহাস গড়ছে সিনেমাটি। ইতিমধ্যেই গ্লোবাল কালেকশনে ৫০০ কোটি পেরিয়ে গিয়েছে স্ত্রী ২। শাহরুখ খানের জওয়ান, পাঠান থেকে প্রভাসের কল্কি এডি পর্যন্ত হার মেনেছে তার কাছে। কোন ম্যাজিকে দর্শকদের এতো পছন্দ হয়েছে এই হরর কমেডি তাতে অবাক বলিউডও।
রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের ছবি স্ত্রী ২ ছবির কাহিনী ঘোরা ফেরা করেছে মধ্য প্রদেশের চান্দেরি গ্রামকে কেন্দ্র করে। স্ত্রী-তে যেখানে স্ত্রীর রহস্য সমাধান হয়েছিল। এবার স্ত্রী চলে যাওয়ার পর গ্রামে ভর করে সরকাটা। তাকে তাড়াতে আবার স্ত্রীকে ফিরিয়ে আনার কাহিনীই হল এই স্ত্রী ২। তাতে আগের ছবির সব তারকারাই ছিলেন।

রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর ছাড়াও পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক ব্যানার্জি, অপারশক্তি খুরানাও ছিলেন। এছাড়াও অক্ষয় কুমার, বরুণ ধাবনকেও দেখা গিয়েছে ক্যামিও হিসেবে। বলিউডের অভিনয়ের দিক দিয়ে শ্রদ্ধা কাপুরের নাম থাকলেও খুব বেশি ছবি করতে দেখা যায় না তাঁরা। অন্য বলি তারকাদের মতো পেজ থ্রিতে ছবিও দেখা যায় না শ্রদ্ধা কাপুরের।
খুব বেশি বাজেটের সিনেমা না হলেও বলিউড অভিনেতা রাজকুমার রাওয়ের একটি গানের জন্য ছবিতে ২৫ লক্ষ টাকা খরচ করেছেন পরিচালক। এমনই তথ্য ফাঁস করেছেন অভিনেতা অভিষেক ব্যানার্জি। তিনি জানিয়েছেন জনপ্রিয় কাম ডাউন গানের রাজকুমার রাও ভার্সান শ্যুট করা হয়েছিল সিনেমায় সেটা শ্যুট করতে মোট খরচ হয়েছে ২৫ লক্ষ টাকা।
এদিকে আবার শোনা যাচ্ছে স্ত্রী ৩-র শ্যুটিং নাকি শুরু হয়ে যাবে। অভিনেতা অভিষেক ব্যানার্জিই জানিয়েছেন স্ত্রী ৩-র স্ক্রিপ্টিং প্রায় নাকি শেষ। তবে কবে শ্যুটিং শুরু হবে সেনিয়ে কোনও কথা বলেননি তিনি। তবে স্ত্রী ২ এখনও বক্স অফিসে রেকর্ড গড়ার ধারা জারি রেখেছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications