Aamir Khan: 'সিতারে জমিন পর' ছবিতে আমির খানের চরিত্র কেমন হবে? কী জানালেন নিজেই!

বলিউড অভিনেতা আমির খানের সিনেমা দেখার জন্য যেন মুখিয়ে থাকেন অনুগামীরা। লাল সিং চাড্ডা সিনেমাটি বক্স অফিসে সেভাবে সফলতা অর্জন করতে পারেননি বলিউডের 'মি. পারফেকশনিস্ট। আর তারপর থেকে আমির খানকে কিন্তু আর কোনও সিনেমাতেই অভিনয় করতে দেখা যায়নি।

তবে অন্য অনেক কারণেই কিন্তু অভিনেতা অনুগামীদের লাইমলাইট কেড়ে থাকেন। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা তারে জামিন পর সিনেমার কথা নিশ্চয়ই আপনার মনে রয়েছে। এবার তারই সিক্যুয়েল ধরে আসছে সিতারে জামিন পর। যেখানে দেখা মিলবে আমির খানের। আর খুব গুরুত্বপূর্ণ চরিত্রেই দেখা মিলবে তাঁর।

Aamir Khan

কোন ছবির সিক্যুয়েল ধরে আসবে এই বলি সিনেমা

তারে জামিন পর সিনেমায় ছোটদের সঙ্গে মিশে তাঁদের মন বুঝে তাদের পরানো, কেউ পিছিয়ে গেলে তার হাত ধরা, সবটাই তার ভীষণভাবে মনের মতন করে করতেন। তবে সেই সিক্যুয়েল ধরেই কিন্তু সিতারে জামিন পর। তবে এই সিনেমায় আমির খানের চরিত্র একদমই আলাদা হবে বলে শোনা যাচ্ছে।

কি বললেন আমির খান

আমির খান সম্প্রতি চায়না ফ্যান ক্লাবের সঙ্গে কথোপকনের সময় সিতারে জামিন পরের অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন। যেখানে তিনি বলেছেন যে, তারে জামিন পর সিক্যুয়াল ধরেই আসছে সিতারে জামিন পর। আমির খান জানিয়েছেন, আমি সিতারে জামিন পর সিনেমায় কাজ করছেন, বলেছেন, 'আমি একটি ছবিতে কাজ করছি । নয়া সিনেমার নাম সিতারে জমিন পার। যা প্রায় প্রস্তুত। এই সিনেমা কিন্তু 'তারে জমিন পর'-এর সিকুয়্যাল। বিষয়ভাবনার দিক দিয়ে ছবিটি কিন্তু দশ ধাপ এগিয়ে।

এটি এমন মানুষদের সম্পর্কে যারা ভিন্নভাবে সক্ষম। এটি প্রেম, বন্ধুত্ব ও জীবনের কথা। তারে জমিন পার আপনাকে অনেক কাঁদিয়েছিল কিন্তু এই ছবি আপনাকে হাসাবে। এই ছবির থিমে কমেডি রয়েছে' তিনি জানিয়েছেন অর্থাৎ কমেডি ঘরানাতেই তৈরি হচ্ছে এই সিনেমা। এই সিনেমায় তার চরিত্রের নাম গুলশন, তিনি একেবারে উদ্দাম, অসভ্য, রুঢ়স্বভাবের একজন ব্যক্তি। সে কারও কথা মানে না, স্ত্রীর সঙ্গে ঝামেলা করেন, মায়ের সঙ্গেও ঝগড়া, এমনকী সিনিয়র কোচকে পর্যন্ত মারধর করেন! শুনে অবাক হচ্ছেন!

কাদের এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে

সিতারে জামিন পর সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দর্শিল সাফারি ও জেনেলিয়া ডিসুজাকে। যদিও আনুষ্ঠানিকভাবে সিনেমাটি কবে রিলিজ করবে তা কিন্তু এখনও জানা যায়নি। তবে ভক্তরা কিন্তু অপেক্ষায় রয়েছেন সিনেমাটি দেখার জন্য। অনুগামীদের আশা সিনেমাটি কিন্তু নিশ্চয়ই বক্স অফিসে হিট হবে। তবে এখন সকলেই মুখিয়ে রয়েছেন আমির খানের অভিনয় দেখার জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+