টুইটার বা এক্স অ্যাকাউন্ট নেই জাহ্নবী কাপুরের, হঠাৎ কেন একথা জানালেন অভিনেত্রীর মুখপাত্র
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের কোনও টুইটার বা এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট নেই। জানিয়েদিলেন অভিনেত্রীর মুখপাত্র। কারণ গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় জাহ্নবী কাপুরের নামে এক্স হ্যান্ডেলে একাধিক খবর এবং ছবি পোস্ট হচ্ছে।
তারকার নামে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট হচ্ছে ছবি-ভিডিও সেটা হু হু করে ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীরা তাই নিয়ে হই হই করছে। ঘটনাটি নজরে আসে অভিনেত্রীর। তারপরেই তিনি তৎপর হন। এবং তাঁর মুখপাত্র জানিয়েছেন জাহ্নবীর কোনও টুইটার বা এক্স অ্যাকাউন্ট নেই। কাজেই তিনি কিছু পোস্ট বা শেয়ার করেন না।

তাঁর নামে ভুয়ো তথ্য দিয়ে এই সব অ্যাকাউন্ট খোলা হয়েছে। এর সঙ্গে অভিনেত্রীর কোনও সম্পর্ক নেই। অনুরাগীদের নিজের বিভিন্ন বিষয়ের আপডেট দিতে জাহ্নবী কেবল ইনস্টাগ্রাম প্রোফাইল ব্যবহার করেন বলে জানিয়েছেন তাঁর মুখ পাত্র। কাজেই টুইটার বা এক্স হ্যান্ডেলে তার নামে যদি কিছু শেয়ার করা হয় সেটা একেবারেই অভিনেত্রীর নয় বলে জানানো হয়েছে।
কয়েকদিন আগেই জাহ্নবী কাপুর এবং রাজকুমার রাওয়ের ছবি মিস্টার অ্যান্ড মিসেস মাহি মুক্তি পেয়েছে। এর পরে কর্ন ছবিতে দেখা যাবে তাঁকে। সেই সঙ্গে জুনিয়র এনটিআরের সঙ্গে দেবারা ছবিতেও অভিনয় করছেন জাহ্নবী কাপুর। এছাড়াও রামচরন তেজার সঙ্গে আরসি ১৬ এবং করন জোহরের সানি সংস্কারি কি তুলসীকুমারী ছবিতে বরুন ধবনের সঙ্গে দেখা যাবে তাঁকে।












Click it and Unblock the Notifications