'বিগ বস ১২' -এ সলমনের সঙ্গে কি এন্ট্রি হচ্ছে এশিয়ার অন্যতম 'সেক্সি মহিলার! জানুন
'বিগ বস' এর ১২তম মরশুম আসতে চলেছে । আর তার আগে এই অনুষ্ঠান ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। কারা কারা আসছেন বিগ বস- ১২ এর মরশুমে ,তাঁদের নাম নিয়ে একাধিক গুঞ্জন রয়েছে বলিউডের অলি গলিতে।
'বিগ বস' এর ১২তম মরশুম আসতে চলেছে । আর তার আগে এই অনুষ্ঠান ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। কারা কারা আসছেন বিগ বস- ১২ এর মরশুমে ,তাঁদের নাম নিয়ে একাধিক গুঞ্জন রয়েছে বলিউডের অলি গলিতে। শোনা যাচ্ছে একাধিক অভিনেতার কাছে বিগ বস -এর তরফে প্রস্তাব আসা শুরু হয়েছে। এরই মধ্যে নাম উঠে এসেছে এক অভিনেত্রীর। মুম্বইয়ের যে অভিনেত্রী এই মুহুর্তে টেলিভিশনের অন্যতম নাম।

অভিনেত্রী নিয়ে শর্মাকে বিগ বস-এর তরফে প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর। আর এই গোপন তথ্যকে সকলের সামনে ফাঁস করে দিয়েছেন নিয়া নিজেই। নিয়া জানিয়েছেন, তাঁকে বিগ বস হাউসের তরফে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।তাঁর পাশাপাশি আরও বেশ কিছু টিভি স্টাপকে এই প্রস্তাব দেওয়া হয়েছে বে জানা গিয়েছে। তবে নিয়ার ঘনিষ্ঠ সূত্রের খবর নিয়া সম্ভবত এই প্রস্তাবে সায় দিচ্ছেন না। নিয়া আপাতত সিরিয়ালের দিকেই মন দিতে চান। নিজের ফিল্মের কেরিয়ারের বিষয়েও সিরিয়াস নিয়া।
উল্লেখ্য, গত বছর ব্রিটেনের একটি ম্যাগাজিন এশিয়ার 'সেক্সিয়েস্ট' ব্যক্তিত্বদের নামের তালিকা প্রকাশ করে। সেই তালিকায় এশিয়াতে সেক্সিয়েস্ট মহিলা হিসাবে দ্বিতীয় স্থানে জায়গা করে নেন নিয়া। আর তিনি যদি এবার সলমনের সঙ্গে 'বিগ বস ১২ '-তে মুখ দেখান তাহলে , তা অন্যতম বড় ঘটনা হতে পারে নিয়ার কেরিয়ারে। এমনই মনে করছেন অনেকে। তবে নিয়ার সেই নিয়ে কী মত, তা খুব শিঘ্রই স্পষ্ট হে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications