বুরা না মানো হোলি হ্যায়, সোশ্যাল মিডিয়ায় রঙের জোয়ারে ভাসলেন বলিউড তারকারা
বুরা না মানো হোলি হ্যায়, সোশ্যাল মিডিয়ায় রঙের জোয়ারে ভাসলেন বলিউড তারকারা
২০২০ সালে শেষ এমন ধুমধাম করে হোলি বা দোল সেলিব্রেট করেছিলেন মানুষ। কোভিডের চোখরাঙানিতে সেলিব্রেশন থেকে দূরে ছিলেন বলিউড তারকারাও। তবে এবছর পরিস্থিত অনেকটাই স্বাভাবিক। ফলে এবছর মনে বেশ একটা ফুরফুরে ভাব। কম বেশি সবাই ফুল অন হোলি মুডে। যদিও ২০২১ সালের মতোই বলিউড তারকারা এ বছরই খুব ব্যক্তিগত পরিসরে হোলির উৎসব উদযাপন করছেন। তার কারণ কোভিড–১৯ মহামারি। তবে তাঁরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের ভক্তদের শুভেচ্ছা জানাতে ভোলেননি। আসুন দেখে নিন কোন কোন বি–টাউন তারকারা হোলির শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
অক্ষয় কুমার
বলিউড সুপারস্টার অক্ষয় কুমার নিজের একটি ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে, যেখানে তিনি আবির নিয়ে খেলছেন এবং তিনি সকলকে এই উৎসবের শুভেচ্ছা জানান। অক্ষয় কুমার লেখেন, ‘আমি আপনাকে ও আপনার পুরো পরিবারকে হোলির শুভেচ্ছা জানাচ্ছি।'

হৃত্ত্বিক রোশন
হৃত্ত্বিক তাঁর ভক্তদের জন্য হিন্দিতে হোলির শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘আপনাদের হোলির শুভেচ্ছা। এই রঙ আপনার সম্পর্কে মধুরতা নিয়ে আসুক এবং হৃদয়ে আনন্দ থাকুক ভরপুর।'
মৌনি রায়
সদ্য বিয়ে করেছেন মৌনি রায়। তাঁর এটা প্রথম হোলি স্বামী সূরয নাম্বিয়ার সঙ্গে। স্বামীর সঙ্গে ছবি শেয়ার করে মৌনি লিখেছেন, ‘আপনার জীবন সর্বদা আনন্দ, ভালবাসা এবং হাসির রঙে পূর্ণ হোক। হোলির শুভেচ্ছা।'

জুহি চাওলা
হোলির শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী জুহি চাওলা। জুহি চাওলা টুইটে লিখেছেন, ‘জীবনের সবচেয়ে সুন্দর রং আনন্দের। প্রার্থনা করি আপনাদের জীবনে যেন আনন্দে ভরে ওঠে।'

শাহিদ কাপুর
শাহিদ কাপুর সোশ্যাল মিডিয়ায় হোলিকা দহনের সুন্দর একটি ছবি পোস্ট করে লিখলেন, ‘আজ হোলিকা দহনের রাত। অশুভর উপর শুভর জয়। এই বিশেষ উপলক্ষ্য উদযাপন করছি আমরা। বসন্তকে এভাবেই স্বাগত জানালাম। সব্বাইকে হ্যাপি হোলি।'
অমিতাভ বচ্চন
মুম্বইয়ের বিট্ঠল মন্দিরের রাধা গোবিন্দর ছবি পোস্ট করে ভক্তদের হোলির শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন। টুইট করলেন তাঁর বার্তা। তবে ইনস্টাগ্রামে অমিতাভ তাঁর স্ত্রী জয়া বচ্চনকে আবিরের টিকা লাগাচ্ছেন ছবি পোস্ট করে সকলকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন
রিচা চাড্ডা
একদিকে যখন দ্য কাশ্মীর ফাইলস নিয়ে তোলপাড় চলছে সারা দেশে, তখনই সাম্প্রদায়িক সম্প্রীতির একটি সুন্দর ছবি পোস্ট করে রিচা চাড্ডা লিখলেন, ‘জীবনে সময় খুব কম... শুধু ভালোবাসা ভাগ করে নিন। হোলির মাহাত্ম্য মনে রেখে চলুন না আমরা সবাই মানুষের তৈরি করা ভেদাভেদ ভুলে একজোট হই।'
ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের পর প্রথম হোলি। ক্যাটরিনা ভিকি কৌশল সহ তাঁর পুরো পরিবারের সঙ্গে ছবি দিয়ে তাঁর ভক্তদের হোলির শুভেচ্ছা জানিয়েছেন।
ছবি সৌ:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications