বিরাট-অনুষ্কাকে চেনেন না এমন পরিবারের ভালোবাসায় আপ্লুত দম্পতি, কোহলির জন্মদিনে জানালেন নুসকি

বিশ্বজুড়ে তাঁদের খ্যাতি কম নয়। একজন ভারত অধিনায়ক এবং ব্যাটসম্যান হিসেবে ক্রিকেটদুনিয়া শাসন করে চলেছেন আর অন্যজন বলিউডে অভিনেত্রী ও প্রযোজক হিসেবে চুটিয়ে কাজ করছেন।

বিশ্বজুড়ে তাঁদের খ্যাতি কম নয়। একজন ভারত অধিনায়ক এবং ব্যাটসম্যান হিসেবে ক্রিকেটদুনিয়া শাসন করে চলেছেন আর অন্যজন বলিউডে অভিনেত্রী ও প্রযোজক হিসেবে চুটিয়ে কাজ করছেন। অথচ খ্যাতির শিখরে থাকা এই দম্পতিতেই চিনল না ভূটানের এক পরিবার।

ঠিক কী ঘটেছে

ঠিক কী ঘটেছে

হ্যাঁ, এমনটাই হয়েছে। আর এই অভিজ্ঞতার সাক্ষী থেকে মন থেকে বেজায় খুশি বিরুষ্কা। বিরাটের জন্মদিনের সময় এই মুহূর্তে ছুটি কাটাতে ভূটানে ট্রেকিং করতে গিয়েছেন ভারতীয় দম্পতি। সেখানেই ট্রেকের মাঝে এক জায়গায় বিশ্রাম নিতে থামেন। তখনই এক পরিবার বিরুষ্কাকে তাঁদের বাড়িতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়।

অনুষ্কা তাঁর পোস্টে কী লিখলেন

অতিথি হিসেবে সেখানে গিয়ে বিরাট-অনুষ্কা জানতে পারেন, একেবারে সাধারণ আর পাঁচজনের মতোই তাঁদের দেখে ভালো লাগায় বাড়িতে নিমন্ত্রণ জানায় ঐ পরিবার। পরিবারের কেউই বিরাট-অনুষ্কার আসল পরিচয় সম্পর্কে জানতেন না। বিরাটের জন্মদিনের দিন সেই অভিজ্ঞতা শেয়ার করে অনুষ্কা লিখেছেন,'ভূটানে ঐ পরিবারের আপ্যায়নে আমরা দারুণ খুশি। ঐ পরিবার আমাদের শুধুমাত্র ট্রেকিং করতে আসা পথ চলতি কোনও যাত্রী হিসেবেই চিহ্নিত করেছিল। প্রতিদিন এমন একটা মুহূর্তে খুব একটা বড় পাওয়া যায় না। ঘুরতে এসে এই মুহূর্তটা পেয়ে জুটিতে আমরা খুবই আপ্লুত।

শুভ জন্মদিন বিরাট, ৩১ শে পা দিলেন ভারত অধিনায়ক

শুভ জন্মদিন বিরাট, ৩১ শে পা দিলেন ভারত অধিনায়ক

প্রসঙ্গত এদিন ৩১ বছরে পা দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তাঁর জন্মদিনে তাঁকে শুভেচ্ছার জোয়ারে ভরিয়ে দিয়েছে নেটদুনিয়া।

প্রাক্তন থেকে বর্তমান, যুব দলের ক্রিকেটাররা বিরাট মোমেন্টের ছবি পোস্ট করে ভারত অধিনায়ককে শুভেচ্ছা জানিয়েছেন। বিরাট নিজেও পাল্টা ফ্যানদের কিছু ফিরিয়ে দিয়েছেন। যেখানে নিজের জন্য একটি চিঠি লিখে(১৫ বছরের চিকুকে চিঠি লেখেন ৩১ এর বিরাট) পরোক্ষে দেশবাসীকে মোটিভেট করেছেন ভিকে। সেই সঙ্গে ভূটানে এদিন স্ত্রী অনুষ্কার সঙ্গে জন্মদিন পালনের ছবি পোস্ট করেছেন কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+