বেঙ্গালুরুতে শুরু হতে চলেছে 'ফিল্ম-মহোৎসব'! SRFSB-এর ফেস্টে বাংলা ছবির তালিকা একনজরে
বাংলা থেকে বহুদূরে প্রযুক্তিনগরী বেঙ্গালুরুর বুকে টুকু, কিয়া, পরিমলরা এবার একসঙ্গে ধরা দিতে চলেছেন। তবে একদিনে নয়। আলাদা, আলাদা দিনে। ভাবছেন এই টুকু, কিয়া বা পরিমন কে?!
বাংলা থেকে বহুদূরে প্রযুক্তিনগরী বেঙ্গালুরুর বুকে টুকু, কিয়া, পরিমলরা এবার একসঙ্গে ধরা দিতে চলেছেন। তবে একদিনে নয়। আলাদা, আলাদা দিনে। ভাবছেন এই টুকু, কিয়া বা পরিমন কে?! তাহলে জানিয়ে রাখা ভালো, পরিমল কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'নগরকীর্তন' ছবিতে নিজের একটা গল্প তুলে ধরেছে। শিলাদিত্য মৌলিকের 'সোয়েটার' ছবিতে রয়েছে টুকুর কাহিনি। আর 'কিয়া অ্যান্ড কসমস'এর চরিত্র কিয়া নিজেই! ২১ জুন থেকে ২৩ জুন পর্যন্ত চলবে এই উৎসব।

উৎসবের মেজাজ
বেঙ্গালুরুতে দূর্গা পুজোর আগে উৎসবের মেজাজ যদি একটু উস্কে দিতে চান, তাহলে কয়েকটা দিন কাটাতেই পারেন এই বাগিচা শহরের বাঙালিদের সঙ্গে! উপলক্ষ্য 'বেঙ্গালুরু বেঙ্গলি কানাড়া ফিল্ম ফেস্ট ২০১৯'। প্রযুক্তিনগরীর বুকে এই ফিল্ম-মহোৎসবেই থাকছে একের পর এক বহু আলোচিত বাংলা ছবি।

নগরকীর্তন
কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'নগরকীর্তন ' ছবি ইতিমধ্যেই বেশ সপ্রশংসা কুড়িয়েছে। কিছু অসামান্য অভিনয়ে সমৃদ্ধ এই ছবিটিও থাকছে ২০১৯ এর বেঙ্গালুরু বেঙ্গলি কানাড়া ফিল্ম ফেস্ট-এ।

কিয়া অ্যান্ড কসমস
থাকছে স্বস্তিকা অভিনীত 'কিয়া অ্যান্ড কসমস'। এক রহস্য গল্প , আর তার মোড়ক খুলত খুলতে উঠে আসে জ়ডানো প্যাঁচানো আবেগ নিয়ে কথা বলেছে ছবি।

সোয়েটার
ছবির গীতিকার প্রেমে পড়তে বারণ করলও 'সোয়েটার' ছবির প্রেমে আপনি পড়তে আপনি বাধ্য হবেন! আর তার জন্য সোজা চলে যেতে হবে 'বেঙ্গালুরু বেঙ্গলি কানাড়া ফিল্ম ফেস্ট ২০১৯'-এ।

'শ্রাবণের ধারা'
থাকছে অভিজিৎ গুহ ,সুদেষ্ণা রায় পরিচালিত ছবি 'শ্রাবণের ধারা'। ছবিতে সৌমিত্রর চট্টোপাধ্যায় ও পরমব্রতর অভিনয়ের যুগলবন্দি ঘিরে ইতিমধ্যেই চলচ্চিত্র প্রেমীদের মধ্যে কৌতূহলের পারদ চড়তে শুরু করেছে।

একগুচ্ছ অন্য ধারার ছবি
এছাড়াও ফিল্ম ফেস্ট-এ থাকছে ঋতুপর্ণা অভিনীত রঞ্জন ঘোষের ছবি 'আহারে'। ইন্দ্রদীপ দাশগুপ্তের বহু প্রতীক্ষিত ছবি 'কেদারা', অর্পিতা-আদিল একসঙ্গে ধরা দিতে চলেছেন ' অব্যক্ত' তে। ছবির পরিচালক অর্জুন দত্ত। আর এই সমস্ত অসমান্য ছবির পসরা নিয়ে হাজির হতে চলেছে 'বেঙ্গালুরু বেঙ্গলি কানাড়া ফিল্ম ফেস্ট ২০১৯'।

'পাস' পেতে হলে কী করতে হবে?
এই ফিল্ম-সমারোহে যোগ দিতে চাইলে নিচের লিঙ্ক-এ ক্লিক করে নাম রেজিস্টার করে নিন। https://www.srfsb.co.in/film-festival/3rd-bengaluru-bengali-film-festival-2019/festival-delegation-2019। আর মাত্র কয়েকদিনর অপেক্ষা তারপরই সাড়ম্বরে শুরু হতে চলেছে প্রযুক্তি নগরী বেঙ্গালুরুর বুকে এই ফেস্ট।












Click it and Unblock the Notifications