প্রয়াত অভিনেত্রী পায়েল চক্রবর্তীর মোবাইল ঘিরে রহস্য
গত বুধবার শিলিগুড়ির এক হোটেলে অভিনেত্রী পায়েল চক্রবর্তীর মৃতদেহ উদ্ধার হয়। বৃহস্পতিবার ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় প্রয়াত অভিনেত্রীর দেহ।
গত বুধবার শিলিগুড়ির এক হোটেলে অভিনেত্রী পায়েল চক্রবর্তীর মৃতদেহ উদ্ধার হয়। বৃহস্পতিবার ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় প্রয়াত অভিনেত্রীর দেহ। অভিনেত্রীর এমন অস্বাভাবিক মৃত্যু ঘিরে চিন্তায় তাঁর পরিবার। এদিকে, অভিনেত্রীর ব্যবহৃত মোবাইলটি উদ্ধার হয়নি এখনও। যা ঘিরে রহস্য ক্রমেই দানা বাঁধছে।

এদিকে, পায়েলের বাবা জানান মোবাইলটি পাওয়া গেলে অনেকটাই সুবিধা হত কিছু তথ্য পেতে। এই বিষয়টি তাঁরা পুলিশকেও জানান। এদিকে, পুলিশের দাবি, পায়েলকে যে ঘরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে, সেখান থেকে কোনও মোবাইল উদ্ধার হয়নি। সে মোবাইল নিয়ে এসেছিল কী না , তা নিয়েও রয়েছে সন্দেহ। তবে পরিবারের বিশ্বাস মোবাইল ছাড়া শিলিগুড়ি যেতেই পারেন না পায়েল।
পরিবারের তরফে জানানো হয়েছে, পায়েল উত্তরবঙ্গ বেড়াতে ভালোবাসত। মন খারাপ হলে উত্তরবঙ্গ যেত। তবে কোনও সঙ্গীকে নিয়ে তিনি উত্তরবঙ্গ যাননি বলে দাবি পায়েলের পরিবারের। গত বুধবার যাদবপুর এলাকার বাসিন্দা পায়েল চক্রবর্তীর মৃতদেহ উদ্ধার হয় শিলিগুড়ির এক হোটেল থেকে। মৃত্যুকে আত্মহত্যার ঘটনা বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।












Click it and Unblock the Notifications