ফুটবলের নেশায় বুঁদ এই সঙ্গীত শিল্পীরা বিশ্বকাপ ঘিরে যা পরিকল্পনা করেছেন

ফুটবল-বিশ্বকাপ জ্বরে কাবু গোটা দেশ। কলকাতায় বিভিন্ন পাড়া সেজেছে ব্রাজি, আর্জেন্টিনা কিংবা স্পেন , জার্মানির পতাকায়। পাড়ার মোড়ে, কিংবা চায়ের দোকানে , অথবা ট্রামে-বাসে এখন আলোচনা একটাই।

ফুটবল-বিশ্বকাপ জ্বরে কাবু গোটা দেশ। কলকাতায় বিভিন্ন পাড়া সেজেছে ব্রাজি, আর্জেন্টিনা কিংবা স্পেন , জার্মানির পতাকায়। পাড়ার মোড়ে, কিংবা চায়ের দোকানে , অথবা ট্রামে-বাসে এখন আলোচনা একটাই। ফুটবল! ফুটবল-জ্বরে কাবু টলিউড পাড়াও।

ফুটবলের নেশায় বুঁদ এই সঙ্গীত শিল্পীরা বিশ্বকাপ ঘিরে যা করতে চলেছেন

'সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল' ! এই গানের লিরিক বাঙালির জন্য ধ্রুব সত্য। আর সেই প্রিয় খেলার প্রিয় তারকাদের পায়ের জাদু চাক্ষুস দেখতে রাশিয়া পাড়ি দেওয়ার উদ্যোগ নিচ্ছেন টলিউডের একাধিক সেলেব। রাশিয়া যাওয়ার পরিকল্পনায় রয়েছেন সঙ্গীত শিল্পী উপল সেনগুপ্ত। তবে টিকিট নিয়ে একটু সংশয় রয়ে গিয়েছে তাঁর। প্রযুক্তিগত সমস্যার কারণে অনলাইনে ফিফার টিকিট পেতে অসুবিধা হচ্ছে উপলের। এদিকে , রাশিয়া যাওয়ার জন্য মুখিয়ে ছিলেন সঙ্গীতকার আরিন্দম। তিনিও উড়ে যাচ্ছেন রাশিয়ায়। আর্জেন্টিনা ভক্ত অরিন্দম মেসির দলের পরবর্তী ম্যাচ নিয়ে বেশ আশাবাদী।

বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলো উপভোগ করতে , রাশিয়া যাচ্ছেন সঙ্গীতকার তথা সঙ্গীতশিল্পী জয় সরকারও। মস্কোতে সেমিফাইনাল উপভোগ করতে তিনি উড়ে যাচ্ছেন ভোলগা পাড়ে। রোনাল্ডো, মেসি, নেইমারদের ভক্ত জয় সেমিফাইনালের জন্য নিজের প্যাকিং এ আপাতত ব্যস্ত। আগামী ৭ জুলাই জয় রওনা হচ্ছেন রাশিয়ায় ফুটবল বিশ্বকাপ দেখার জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+