টালিগঞ্জে ভোট যুদ্ধে শাসক ঘনিষ্ঠ শিবির দখলে রাখল রাশ! ফোরামের কার্যকরী সভাপতি শংকর

টালিগঞ্জে ভোট যুদ্ধে শাসক ঘনিষ্ঠ শিবির দখলে রাখল রাশ! ফোরামের কার্যকরী সভাপতি শংকর

ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতির লড়াইয়ে শেষ ওভারে যুদ্ধে ভরত কলকে ছাপিয়ে জয়ী হন শংকর চক্রবর্তী। প্রসঙ্গত এই ফোরামের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হন বাংলার ম্যাটিনি আইডল সৌমিত্র চট্টোপাধ্যায়। এমনিতে এই নির্বাচন বাংলার রাজনীতিতে সেভাবে প্রভাব না ফেললেও তবে লোকসভা ভোটের পর এই নির্বাচন প্রাসঙ্গিক হয়ে উঠছিল। কারণ টালিগঞ্জে থাবা বসাতে মরিয়া চেষ্টায় ছিল বিজেপি। আর সেই মতো কার্যকরী সভাপতির পদে শংকর চক্রবর্তী, ভরত কল, পার্থসারথি দেবের সঙ্গে সম্মুখ সমরে লড়েছেন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী অঞ্জনা বসু।

কার্যকরী সভাপতি নির্বাচিত শংকর

কার্যকরী সভাপতি নির্বাচিত শংকর

অভিনেতা শংকর চক্রবর্তী ফোরামের কার্যকরী সভাপতি নির্বাচিত হন। তাঁর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই ছিল অভিনেতা ভরত কলের। তবে নির্বাচনের ফলাফল স্পষ্ট হতেই শংকর চক্রবর্তী জানিয়ে দেন , ব্যালটে যুদ্ধ থাকলেও ভরত কলের সঙ্গে কোনও বিরোধিতা ব্যক্তিগতস্তরে নেই তাঁর। এক্ষেত্রে অবশ্য বিজেপি নেত্রী অঞ্জনা বসুর হার গেরুয়া শিবিরের কাছে বড় বিপর্যয় বলে মনে করা হচ্ছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফোরম থেকে ইস্তফা দেওয়ার পর এই নির্বাচন নিঃসন্দেহে একটি বড় পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছিল টলিউড পাড়ায়।

কে কোন পদে লড়েছেন?

কে কোন পদে লড়েছেন?

টালিগঞ্জদের লড়াইয়ে ফোরামের সহ সভাপতি পদে লড়াই করেছেন জিৎ, সোহম, পরাণ বন্দ্যোপাধ্যায়, সুদেষ্ণা রায়ের মতো বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্বরা। অন্যদিকে, সাধারণ সম্পাদকের পদে লড়াই চলেছে অরিন্দম গঙ্গোপাধ্যায় ও রাহুল চক্রবর্তীর। যে লড়াইয়ে শেষ হাসি অরিন্দমকেই হাসতে দেখা যাচ্ছে। যুগ্ম সম্পাদকের লড়াইয়ে জিতেছেন শান্তিলাল মুখোপাধ্যায়, সপ্তর্ষি রায়, শর্বরী মুখোপাধ্যায়রা। সহকারী সম্পাদকের দের ভূমিকায় ২ জনের নির্বাচিত হওয়ার কথা। যেখানে প্রার্থী হিসাবে রয়েছেন, দেবদূত ঘোষ, রূপা ভট্টাচার্যের মতো ব্যক্তিত্বরা।

বিজেপি বনাম তৃণমূল লড়াই

বিজেপি বনাম তৃণমূল লড়াই

প্রসঙ্গত, সহ সভাপতি পদের লড়াইয়ে সোহম তৃণমূলের শুধু সদস্যই নন, শেষবারের বিধানসভা নির্বাচনে লড়াইও করেন। বাঁকুড়ার বড়জোড়া কেন্দ্রে লড়াইয়ের পর সোহম এবার টালিগঞ্জের ফোরামের নির্বাচনে লড়েছেন যুগ্ম সম্পাদকের দৌড়ে থাকা শর্বরী মুখোপাধ্যায়ের সঙ্গে। মূলত, এই শর্বরী মুখোপাধ্যায় কয়েকদিন আগেই যোগ দেন বিজেপিতে। এছাড়াও কার্যকরি সদস্যপদে লড়াই চালানো লামা ও অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় থেকে কৌশিক চক্রবর্তী সকলেই বিজেপির সদস্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+