স্কুলে টিফিন ভাগ করে খাওয়া একটা আলাদা আবেগ! প্রমাণ করল 'হামি'-র এই গানটি

শুধুমাত্র ঘণ্টা পড়ার অপেক্ষা। ব্যাস! টিফিনের ঘণ্টা একবার বাজলেই দৌড়দৌড়ি শুরু। কার টিফিনে লুচি রয়েছে, কার টিফিনে আলুকাবলি, এসবের দিকে আলাদা করে নজর না দিয়ে, চলে হামলে পড়ে খাওয়া দাওয়া।

শুধুমাত্র ঘণ্টা পড়ার অপেক্ষা। ব্যাস! টিফিনের ঘণ্টা একবার বাজলেই দৌড়দৌড়ি শুরু। কার টিফিনে লুচি রয়েছে, কার টিফিনে আলুকাবলি, এসবের দিকে আলাদা করে নজর না দিয়ে, চলে হামলে পড়ে খাওয়া দাওয়া। এভাবের প্রজন্মের পর প্রজন্ম দেখে এসেছে স্কুলের টিফিন টাইম-কে। আর যেদিন বন্ধুরা আসে না স্কুলে ওই 'খোলা টিফিন বক্স' টাও কেমন যে একা হয়ে যায়, টিফিন বক্সের মালিকের মতোই!

স্কুলে টিফিন ভাগ করে খাওয়া একটা আলাদা আবেগ! প্রমাণ করল হামি-র এই গানটি

কারোর কাছে এসব ঘটনা এখন স্মৃতি, কেউ এখনও এইভাবে টিফিন খাওয়ায় অভ্যস্ত। টিফিন খাওয়া ঘিরে চেনা ছবিকেই তুলে ধরল 'হামি' ফিল্মের গান 'খোলা টিফিন বক্স' ।শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের আগামী ছবি 'হামি' র এই গানটি লিখেছেন অনিন্দ্য় চট্টোপাধ্যায়। গান গেয়েছেন সামন্তক ও শিশুশিল্পী অরুণা দাস। উল্লেখ্য, একটি জনপ্রিয় বাংলা ট্যালেন্ট হান্ট শো-তে এর আগে অরুণার কণ্ঠস্বরে মজেছেন অনেক তাবড় সঙ্গীত শিল্পীরা। এবার তার কণ্ঠের জাদু ফিল্মের দর্শকদের ছুঁয়ে যায় কি না সেটাই দেখার।

ভিডিও দেখানো দৃশ্যগুলো যেন বহু চেনা ছবিকে তুলে ধরছে। উল্লেখ্য হামি - ছবিটি একটি স্কুলের ঘটনার আঙ্গিকে লেখা। সাম্প্রতিক কালে শিশু নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন উঠেছে ,তা নিয়েই এই ছবি। কিছু সামাজিকভাবে প্রাসঙ্গিক বার্তা রয়েছে ছবিটিতে। আগামী ১১ মে মুক্তি পাচ্ছে ছবিটি। আপাতত এই ছবির 'ভুটু ভাইজান' ও 'খোলা টিফিনবক্স' গান দুটি ইন্টারনেট মাতাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+