এক্কেবারে আলাদা লুক-এ ঋতুপর্ণা! প্রকাশিত শাশ্বত-ঋতু-ঋত্বিক অভিনীত ফিল্মের ফার্স্ট লুক
গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনারের ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায়। আর মনোরোগ বিশেষজ্ঞের ভূমিকায় ঋতুপর্ণা।
গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনারের ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায়। আর মনোরোগ বিশেষজ্ঞের ভূমিকায় ঋতুপর্ণা। আর ঋত্বিকের চরিত্র নিয়ে না হয় রহস্য থেকেই যাক। কারণ গোটা ছবিটাই রহস্য রোমাঞ্চে মোড়া। আর ছবির ফার্স্ট লুকও রহস্যের বেড়াজালে আটকানো।

মুক্তি পেল ঋতুপর্ণা-শাশ্বত -তঋত্বিক অভিনীত 'গুডনাইট সিটি' ছবির ফার্স্ট লুক। আগেই বলা হয়েছে, এই ছবিতে এক মনোরোগ বিশেষজ্ঞ হয়েছেন ঋতু। ছবিতে প্রথমবার ঋতুপর্ণাকে সাইকিয়াট্রিস্টের ভূমিকায় দেখা যাবে। মূলত ঋত্বিকের চরিত্র নিয়েই যাবতীয় ধোঁয়াশা। কারণ এই ছবিতে তাঁর চরিত্রেই মনোরোগের চিকিৎসা চলছে। কিন্তু কেন ? আর এই কেন-র জবাবেই আসছে গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনারের ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায়। রহস্য উন্মোচনের আগে, দেখে নেওয়া যাক , ছবির ফার্সট লুক।
কমলেশ্বর মুখার্জীর নতুন ছবি #Goodnightcity , Teaser রিলিজ - এর আর মাত্র দুটো দিন #loveforbengalimovie #calcutta #kolkatadiaries #bengalicinema#rituparnasengupta #saswatachatterjee #arunima #payel#ritwickchakraborty#bengalimusic. pic.twitter.com/bkLE0JlzWG
— Camellia Productions (@CamelliaFilms) April 17, 2018
ছবির প্রসঙ্গে পরিচালক কমলেশ্বর এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, এই ছবির প্রতিটি চরিত্র আলাদা। এই চরিত্রগুলি আগে দর্শকরা দেখেননি, বলে দাবি কমলেশ্বর মুখোপাধ্যায়। তবে ছবিতে সায়নী ও কৌশিক বাবুর চরিত্র নিয়ে মুখ খোলেননি তিনি। যদিও ঋত্বিকের চরিত্র নিয়েও ধোঁয়াশা রেখে দিয়েছেন পরিচালক।












Click it and Unblock the Notifications