প্রয়াত প্রখ্যাত নৃত্যশিল্পী অমলা শঙ্কর, বয়স হয়েছিল ১০১ বছর
প্রয়াত প্রখ্যাত নৃত্যশিল্পী অমলা শঙ্কর, বয়স হয়েছিল ১০১ বছর
প্রয়াত নৃত্যশিল্পী অমলা শঙ্কর। কলকাতাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ১০১ বছর। প্রখ্যাত নৃত্যশিল্পী উদয় শঙ্করের স্ত্রী অমলা শঙ্কর। তাঁর প্রয়াণের খবর টুইট করে জানান তাঁর নাতনি শ্রীনন্দা শঙ্কর। গত মাসেই অমলা শঙ্করের জন্মদিন উদযাপন করেছিলেন তাঁর পরিবার।

দীর্ঘদিন দরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। প্রবাদপ্রতিম কিংবদন্তি নৃত্যশিল্পী উদয় শঙ্করের স্ত্রী ছিলেন তিনি। জন্মেছিলেন ১৯১৯ সালে অবিভক্ত ভারতের যশোরে। মাত্র ১১ বছর বয়সে প্যারিসে ইন্টারন্যাশনাল কলোনিয়াল এগজিবিশনে যোগ দিতে গিয়ে দেখা হয়েছিল উদয় শঙ্করের সঙ্গে। সেখানেই তাঁর ডান্স ট্রুপে যোগ দেন অমলা। ১৯৪২ সালে বিেয় করেন উদয় শঙ্করকে।
View this post on InstagramA post shared by Sreenanda Shankar (@sreenandashankar) on
উদয় শঙ্কর এবং অমলা শঙ্করের জুটির নৃত্য জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল। বিদেশেও একাধিক জনপ্রিয় নৃত্যানুষ্ঠান করেছেন তাঁরা। দুই সন্তান মমতা শঙ্কর এবং আনন্দ শঙ্কর। ২ জনেই শিল্প জগতে জনপ্রিয়। প্রখ্যাত সুরকার আনন্দ শঙ্কর। আর মেয়ে মমতা শঙ্কর অভিনয় জগতে নাম করা ব্যক্তিত্ব। উদয় শঙ্করের ভাই বিশ্ব বিখ্যাত সেতার বাদক রবি শঙ্কর।
উদয় শঙ্কর এবং অমলা শঙ্কর একসঙ্গে অভিনয়ও করেেছন একটি ছবিতে। ১৯৪৮ সালের তৈরি সেই ছবি কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল ২০১২ সালে। ছবিটির নাম কল্পনা। তাতে উমা নামে চরিত্রে অভিনয় করেছিলেন অমলা শঙ্কর।
১৯৪৮ সালে কল্পনা নামে একটি ছবিতে অভিনয় করেন অমলা। উদয় শঙ্করকেও দেখা যায় এই ছবিতে, ছবির গল্প তাঁরই লেখা, সহ প্রযোজনাও করেছিলেন। অমলার চরিত্রের নাম ছিল উমা। ২০১২ কান চলচ্চিত্র উৎসবে ছবিটি দেখানো হয়, সেখানে যোগ দেন অমলা শঙ্করও। পরে এক সাক্ষাৎকারে অমলা বলেন, কানে তিনিই সর্বকনিষ্ঠ চলচ্চিত্র তারকা ছিলেন। ৮১ বছর পর ঘটে তাঁর এই কান যাত্রা।
১০২ বছরে থেমে গেল এক লেজেন্ডের যাত্রাপথ। চলে গেলেন নৃত্যশিল্পী তথা উদয় শঙ্কর পত্নী অমলা শঙ্কর। এদিন এই কিংবদন্তী নৃত্যশিল্পীর মৃত্যুর খবর জানান তাঁর নাতনি, নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্কর কন্যা শ্রীনন্দা শঙ্কর। বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছিলেন অমলা শঙ্কর। এদিন কলকাতাতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।












Click it and Unblock the Notifications