Lok Sabha Vote 2024: ভোটের লাইনে তারকা সমাবেশ, রাজ-শুভশ্রী-নুসরত থেকে অপর্ণা সেন ভোট দিলেন আর কারা
আজ সপ্তম দফার ভোট গ্রহণ। শেষ দফার ভোট গোটা দেশে। আজ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন মহানগর। সকাল থেকে ভোটের লাইনে নেতা মন্ত্রী থেকে টালিগঞ্জের তারকারা। সকাল সকাল ভোট দিয়েছেন শাসক দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অন্যগিকে আবার বিজেপি নেতা এবং অভিনেতা মিঠুন চক্রবর্তীও সকাল সকাল ভোট দিয়েছেন। টলিপাড়ার একাধিক অভিনেতা অভিনেত্রী ভোট দিয়েছেন। সকল সকাল ভোট দিয়েছেন অভিনেত্রী অপর্ণা সেন। অভিনেত্রী অঞ্জনা বসু। ভোটাধিকার প্রয়োগ করে সাংবাদিকদের অনুরোধে ছবিও তুলেছেন তাঁরা।

তারপরে আবার দুপুর নাগাধদ ভোটাধিকার প্রয়োগ করেন অভিনেত্রী এবং বসিরহাটের বিদায়ী সাংসদ নুসরত জাহান। ভোট দিয়ে অভিনেত্রী জানিয়েছেন, তিনি আরও বেশি করে ভোটারদের বুথে এসে ভোটদানের অনুরোধ জানিয়েছেন। ভোটের লাইনে দেখা গিয়েছে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তীকে। তাঁর সঙ্গে ভোট দিয়েছেন তাঁর স্ত্রী অভিনেত্রী শুভশ্রীও।
বেলা গড়াতেই ভোটের লাইনে দেখা গিয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ মিমি চক্রবর্তীকেও। শেষ বেলায় রাজনীতিতে আর থাকবেন না বলেই ঘোষণা করেন মিমি। অন্যদিকে বাবা রঞ্জিত মল্লিক এবং মাকে সঙ্গে নিয়ে পাড়ার বুথে গিয়ে ভোট দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। অভিনেতা জিৎ স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।
একেবারে শেষ বেলায় ভোট দিয়েছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী এবং অভিনেতা দেব। ভোটাধিকার প্রয়োগ করে দেব জানিয়েছেন ২০১৯ সালের থেকে এবার ভাল ফল করবে তৃণমূল কংগ্রেস। দেবের পাশাপাশি অভিনেত্রী রুক্মিনীও ভোটাধিকার প্রয়োগ করেছেন। অন্যদিকে সন্তানদের নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন অভিনেত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী জুন মালিয়া।












Click it and Unblock the Notifications