২০১৯ লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় মিমি-নুসরত! কোন তারকা পেলেন কোন কেন্দ্র জেনে নিন

ঘোষণা হয়ে গলে ২০১৯ লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা। এদিন কালীঘাটে তৃণমূলের কার্যালয়ে দলের প্রথম সারির নেতা নেত্রীদের সঙ্গে নিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

ঘোষণা হয়ে গলে ২০১৯ লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা। এদিন কালীঘাটে তৃণমূলের কার্যালয়ে দলের প্রথম সারির নেতা নেত্রীদের সঙ্গে নিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের প্রার্থী তালিকাতেও একাধিক চমক রেখে টলিউডের নামী অভিনেত্রী অভিনেতাদের লোকসভা ভোটের টিকিট দিলেন তৃণমূল নেত্রী। দেখে নেওয়া যাক টলিউড পাড়া থেকে কারা থাকলেন তৃণমূলের তালিকায়, কারাই গেলেন বাদ, কোন তারকা পেলেন কোন আসন!..

 সন্ধ্যা রায়

সন্ধ্যা রায়

এদিন সন্ধ্যা রায়কে পাশে নিয়েই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তৃণমূল সন্ধ্যা রায়কে নিয়ে অন্য রকমের দলীয় কাজ করতে চায়। এই বছর লোকসভা নির্বাচনে সন্ধ্যা রায় প্রার্থী হচ্ছেন না বলে জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সাংসদ হিসাবে সন্ধ্যা রায়ের কাজের প্রতি কৃতজ্ঞতা জানান তৃণমূল নেত্রী। এর আগে, বাংলার স্বর্ণযুগের অভিনেত্রী সন্ধ্যা রায় মেদিনীপুর কেন্দ্র থেকে লড়াই করেছেন গত লোকসভা কেন্দ্রে।

শতাব্দী রায়

শতাব্দী রায়

বীরভূম কেন্দ্রেই ফের একবার তৃণমূলের প্রার্থী হয়ে লোকসভা ভোটে লড়ছেন টলিউডের নামী অভিনেত্রী শতাব্দী রায়। ২০০৯ সাল থেকে শতাব্দী রায় বীরভূম কেন্দ্রের সাংসদ। এই বারেও অনুব্রতর গড়ে আসন ধরে রাখার লড়াইয়ে এই অভিনেত্রী।

নুসরত জাহান

নুসরত জাহান

বসিরহাট কেন্দ্র থেকে এই লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী নুসরত জাহান। অভিনেত্রী হিসাবে রীতিমত জনপ্রিয়তার শিখরে থাকা নুসরতকে লোকসভা নির্বাচন ২০১৯ এর জন্য বেছে নিয়েছে তৃণমূল নেতৃত্ব।এর আগে এই কেন্দ্রের প্রার্থী ছিলেন তৃণমূল নেতা ইদ্রিস আলি। সাংবাদিক বৈঠকে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নেন, এই বসিরহাট কেন্দ্র থেকে ইদ্রিস আলিকে সরিয়ে নেওয়ার জন্য অনেক বোঝানো হয়েছিল। তারপরই এই সিদ্ধান্ত।

 দেব

দেব


ফের একবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে প্রার্থী হচ্ছেন টলিউড সুপারস্টার দেব। এই নিয়ে ২য় বার তৃণমূলের প্রার্থী হিসাবে লোকসভা নির্বাচনে লড়তে চলেছেন দেব। ফের একবার সাংসদ হিসাবে জয়ী হওয়ার হাতছানি দেবের সামনে।

মুনমুন সেন

মুনমুন সেন

বাঁকুড়া কেন্দ্র ছেড়ে এই বছর আসানসোল থেকে লোকসভা নির্বাচন লড়ছেন মুনমুন সেন। যদি এই বছরেও আসানসোল থেকে বিজেপির তরফে বাবুল সুপ্রিয়ো প্রার্থী হন,তাহলে দুই ফিল্ম তারকার হাড্ডাহাড্ডি লডা়ই চোখে পড়বে বলে মনে করা হচ্ছে। এবার আসানসোলের গড় ছিনিয়ে নেওয়া লডা়ইয়ে নামতে চলেছেন মুনমুন সেন।

 অর্পিতা ঘোষ

অর্পিতা ঘোষ


বালুরঘাট কেন্দ্র থেকে এই বছর লড়াই করছেন অর্পিতা ঘোষ। নাট্য ব্য়ক্তিত্ব অর্পিতা ঘোষ বহুদিন ধরেই তৃণমূলের অন্যতম দক্ষ নেত্রী হিসাবে পরিচিত।

মিমি চক্রবর্তী

মিমি চক্রবর্তী

কলকাতার যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে এঅ বছর লোকসভা নির্বাচনে লড়াই করছেন মিমি চক্রবর্তী। এই কেন্দ্রে গত লোকসভা নির্বাচনে লড়াই করে জয়ী হন তৃণমূল নেতা সুগত বসু। তবে এই বছর তিনি অধ্যাপনার কাজে ব্যস্ত থাকায় ভোটযুদ্ধের ময়দান থেকে অব্যহতি চান বলে দাবি করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই টলিউড তারকা মিমির নাম উঠে আসে এই কেন্দ্রের জন্য।

তাপস পাল

তাপস পাল

রোজভ্যালি কাণ্ডের পর তাপস পালকে ঘিরে রীতিমত অস্বস্তিতে পড়ে যায় তৃণমূল। এর আগে, এছাড়াও একাধিকবার বিভিন্ন বিতর্কিত মন্তব্য়ের জেরে তাপস পালকে নিয়ে সমস্যায় পড়ে তৃণমূল। এরপরই ২০১৯ নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ যায় তাপস পালের নাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+