Aparna Sen: 'পুলিশের বিরুদ্ধেও তদন্ত হোক', আরজি কর কাণ্ডে ফুঁসে উঠলেন অপর্ণা সেন
আরজিকর হাসপাতালে অনডিউটি মহিলা চিকিৎসকদে ধর্ষণ করে খুনের ঘটনায় তোড়পাড় গোটা দেশ। এই নারকীয় হত্যাকাণ্ডের ঘটনার তীব্র আলোড়ন পড়ে গিয়েছে গোটা রাজ্যে। এবার তাতে সামিল হয়েছেন তারকারাও। এবার তা নিয়ে সরব হয়েছে অভিনেত্রী অপর্ণা সেন।
তিনি সরাসরি পুলিশের বিরুদ্ধে তদন্ত দাবি করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য আরজির হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সন্দেহে যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে সে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার। মদ্যপ অবস্থায় হাসপাতালের সেমিনার রুমে ঢুকে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে।

ময়না তদন্তের রিপোর্টে জানা গিয়েছে খুন করার পরে ধর্ষণ করা হয়েছিল চিকিৎসক তরুণীকে। কিন্তু শুধু কি সেই সিভিক ভলেন্টিয়ার। গণধর্ষণের আঁচ করছে তাঁর সহকর্মীরা। কারণ যেভাবে তাঁর শরীরে আঘাত পাওয়া গিয়েছে তাতে একজন মদ্যপের পক্ষে একা সেটা করা সম্ভব নয়। গোটা দেশে এই ঘটনার প্রতিবাদে আন্দোলন শুরু হয়ে গিয়েছে। চিকিৎসকরা বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি শুরু করেছেন।
অপর্ণা সেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন,'পুলিশের ভূমিকা নিয়েও একটা তদন্ত হওয়া প্রয়োজন। আমার প্রশ্ন-মৃতাকে ওরকম রক্তাক্ত অবস্থায় পেয়েও প্রথমে পুলিশ কেন বলল সেটা আত্মহত্যার ঘটনা। কীসের ভিত্তিতে এই ঘোষণা, সেটা জানান অধিকার আমাদের আছে। দ্বিতীয়ত, পুলিশ কেন মৃতার বাড়িতে ফোন করে বললেন এটা আত্মহত্যা?
কার নির্দেশে এই ঘটনা ঘটল? তৃতীয়ত, পুলিশ কেন তড়িঘড়ি ময়নাতদন্ত করতে ব্যস্ত হয়ে উঠল? যে হাসপাতালে ঘটনাটি ঘটল, সেই হাসপাতালেই কেন ময়নাতদন্তের প্রস্তাব উঠল? এরকম অনেক প্রশ্ন আমাদের ভাবাচ্ছে। নাগরিক হিসেবে এই প্রশ্নের উত্তর জানার অধিকার আমাদের আছে। সরকারের কাছে আমাদের দাবি, এই ঘটনার তদন্ত হোক। পুলিশের ভূমিকার তদন্ত হোক। মেয়েদের সুরক্ষার ব্যবস্থা হোক যুদ্ধকালীন তৎপরতায়।"
কেবল অপর্ণা সেন নন টলিপাড়ার অভিনেত্রীরা এই নিয়ে আরজিকরের ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন। তাঁরা ১৪ তারিখ শহরের তিনটি জায়গায় প্রতিবাদ জানাবেন। সেখানে মহিলাদের জমায়েত হওয়ার অনুরোধ জানিয়েছেন। স্বস্তিকা মুখার্জি থেকে শুরু করে বিদীপ্তা চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত সকলেই প্রতিবাদে সামিল হয়েছিলেন।












Click it and Unblock the Notifications