বাংলার জামাই অজয় কেন কলকাতার মিষ্টিকে 'দোষী' ঠাওরালেন! কী ঘটেছে তাঁর শ্যুটিং চলাকালীন

গত কয়েকদিন ধরে 'ময়দান' ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত ছিলেন অজয় দেবগন। ছবির শ্যুটিং এর বেশিরভাগটাই চলে চন্দননগরে। আর সেই ১৩ দিনের শ্যুটিং-এ বাংলার জামাই তথা কাজলের স্বামী অজয় প্রচুর মিষ্টি খেয়েছিলেন বলে খোদ জানান বলিউডের 'অ্যাংরি ইয়াংম্যান'।

বাংলার জামাই অজয় কেন কলকাতার মিষ্টিকে দোষী ঠাওরালেন! কী ঘটেছে তাঁর শ্যুটিং চলাকালীন

অজয় দেবগন কলকাতায় তাঁর আসন্ন ছবি 'তানহাজি'র প্রচারে আসেন। এই ছবি বলিউডের কেরিয়ারে অজয়ের ১০০ তম ফিল্ম। আর সেই ছবিতে অজয়ের সঙ্গে থাকছেন স্ত্রী কাজলও। তবে সেই প্রসঙ্গ থেকে সরে গিয়ে , কলকাতায় পৌঁছে অজয় জানান, গত কয়েকদিনে অজয় কলকাতায় শ্যুটিং করতে গিয়ে বেশ কয়েকবার মিষ্টি খেয়ে ফেলেছেন বাংলার! সেই প্রসঙ্গ তুলে অজয় জানান, তাঁর ওজন গত কয়েকদিনে ৪ কিলো বেড়েছে আর তার জন্য ' দোষী' বাংলার মিষ্টি।

কলকাতায় পা রেখেই অজয় ছবির প্রচার অনুষ্ঠানে খানিকটা নস্টালজিক হয়ে পড়েন। তিনি বলেন, এই শহরেই তিনি মনিরত্নমের ছবি 'যুবা' ছবির শ্যুটিং করেন। আর তার আগে , ঋতুপর্ণ ঘোষের 'রেনকোট' ছবিরও শ্যুটিং করেছেন। প্রসঙ্গত, কলকাতায় এসে অজয় কথা দেখা করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+