এই অভিনেতার কারণেই সুশান্ত সিংয়ের সঙ্গে ছবির প্রস্তাব ফিরিয়ে দেন কঙ্গনা

সুশান্ত সিং রাজপুতকে নিয়ে তোলপাড় চলছে গোটা বিশ্ব সহ সোশ্যাল মিডিয়ায়। তাঁর মৃত্যুর পর একের এক বোমা ফাটিয়ে চলেছেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত। এবার তিনি দাবি করে বসলেন যে সুশান্তের সঙ্গে তাঁর সিনেমা করার কথা ছিল হোমি আদজানিয়ার ছবিতে। কঙ্গনা এও জানান যে তিনি হোমির সঙ্গে ছবির চিত্রনাট্য শোনার জন্য দেখাও করেন। কিন্তু হৃত্ত্বিক রোশনের কারণেই তাঁকে এই ছবির প্রস্তাব ফিরিয়ে দিতে হয়। কারণ অভিনেতার পক্ষ থেকে তাঁকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল।

সুশান্তের সঙ্গে সিনেমা করার কথা ছিল কঙ্গনা রানাউতের


কঙ্গনা বলেন, '‌আমার এখনও মনে আছে ওইদিনটার কথা যেদিন আমায় হোমি তাঁর অফিসে ডেকে পাঠালেন। আমি যখন তাঁর অফিস যাব বলে ভাবছি ঠিক তখনই হৃত্ত্বিক রোশনের পক্ষ থেকে আমায় আইনি নোটিশ পাঠানো হয়, আমার ওপর ফৌজদারি মামলা করা হয়েছিল। খুব বিরক্তিকর অবস্থায় আমি হোমির অফিসে যাই এবং আমায় হোমি তাঁর সিনেমার প্রেম কাহিনী বর্ণনা করেন কিন্তু আমি এতটাই ভেঙে পড়েছিলাম যে আমি তাতে মনোযোগ দিতে পারিনি।’‌ কঙ্গনা আরও বলেন, '‌আমি বলেছিলাম যে এটা আমি আবার পড়তে চাই, কিন্তু কেউ আমার মনের অবস্থাটা বুঝতে পারেনি। এরপর প্রায় একবছর আমি বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ি এবং কোনও সিনেমা করতে পারিনি। কিন্তু আজও খুব ভালোভাবে ছবির গল্প মনে আছে। সেটা ছিল এক শহুরে দম্পতির প্রেমের গল্প।’‌

কঙ্গনা ভাবছিলেন যে ওই ছবিটি করা হলে তাঁর এবং সুশান্তের জীবন অন্যরকম হত। কঙ্গনা বলেন, '‌যদি এই পুরো ঘটনাটি ঘটত, আমি যদি ওই সিনেমায় কাজ করতাম তবে হয়ত আমাদের জীবন এখন অন্যরকম হতো, তাই না?‌ জীবনের বহু পর্যায় দুর্ভাগ্যজনক। আমি যদি সুশান্তের বন্ধু হতাম এবং আমি কি তাঁকে গ্রহণযোগ্যতা না পাওয়ার জন্য একটি দৃষ্টিভঙ্গি দিতাম? এরকম দারুণ এক ব্যক্তিকে পেয়ে জানি না আমি কি করতাম।’‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+