সানি-র নয়া 'বার্বি গার্ল' কেমন উত্তাপ ছড়াচ্ছে ,দেখে নিন ভিডিও

রাগিনি এমএমএস-টু ছবিতে ‘বেবি ডল’ অবতারে অনুগামীদের রাতের ঘুম উড়িয়েছিলেন সানি লিওনি। এবার তিনি সামনে এলেন ‘বার্বি গার্ল’ হয়ে।

সানি লিওনি ফের নয়া অবতারে , লয়লা, বেবি ডল, হয়ে এবার তিনি বার্বি গার্ল। রাজীব ওয়ালিয়া নির্দেশিত 'তেরা ইন্তেজার' ছবিতে সানিকে বার্বি গার্ল বলে গান তৈরি হয়েছে। পিঙ্ক ঘাঘরায় লাস্য ছড়িয়ে দিচ্ছেন শাহরুখ খানের 'লয়লা'।

সানি-র নয়া 'বার্বি গার্ল' কেমন উত্তাপ ছড়াচ্ছে ,দেখে নিন ভিডিও

তবে নাকি রিপোর্ট বলছে এই ভিডিওতে সেভাবে হট লাগেনি সানিকে। লাস্যের জাদুতে দুনিয়া কাঁপানো সানি নাকি হট হয়ে উঠতে পারেননি। আসলে তেরা ইন্তাজার ছবি-র এই গানে সানির সঙ্গে ডান্স ফ্লোরে এসেছেন আরবাজ খান। আসলে এতেই চটেছেন সানি ফ্যানরা তাঁদের মতে আরবাজের উপস্থিতিতেই পুরো ব্যাপরটা ছানা কেটে গেছে।

স্বাতী শর্মা এবং লিল গোলুর গান গেয়েছেন এই ভিডিওতে। তবে যেভাবে সানি উত্তাপ ছড়িয়ে থাকেন এই গানে নাকি তার দেখা মেলেনি। বেবি গার্ল, লায়লা তো দূরের কথা নিদেনপক্ষে ইমরান হাশমির সঙ্গে বাদশাহোতে 'পিয়া মোরে ' গানে যেভাবে দেখা গিয়েছিল সানিকে, আরবাজের সঙ্গে অন স্ক্রিন কেমিস্ট্রিতে তার ছিটে ফোঁটাও আনতে পারেননি তিনি।

তবে এটা সানির আইটেম নাম্বার নয়, এই ছবিতে আরবাজের বিপরীতে অভিনয় করেছেন লাস্যময়ী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+