'সারেগামাপা'-র মঞ্চে বাংলাদেশী প্রতিযোগীর এই গান এখন ভাইরাল, দেখুন ভিডিও

দর্শকদের বহুদিনের অপেক্ষা পেরিয়ে গতকাল সম্প্রচার শুরু হয় সারেগামাপা ২০১৮-র । সারেগামাপা এবছর নবম মরশুমে পা রাখল। আর মরশুমের প্রথম রাত থেকেই কার্যত আসর মাতিয়ে দিয়েছে অনুষ্ঠান।

দর্শকদের বহুদিনের অপেক্ষা পেরিয়ে গতকাল সম্প্রচার শুরু হয় সারেগামাপা ২০১৮-র । সারেগামাপা এবছর নবম মরশুমে পা রাখল। আর মরশুমের প্রথম রাত থেকেই কার্যত আসর মাতিয়ে দিয়েছে অনুষ্ঠান।

সারেগামাপা-র মঞ্চে বাংলাদেশী প্রতিযোগীর এই গান এখন ভাইরাল, দেখুন ভিডিও

যিশু সেনগুপ্তর সঞ্চালনায় এবছরেও 'অডিশন' পর্ব থেকে বিভিন্ন চমক উপহার দিয়েছে সারেগামাপা। এই চমকের মধ্যে অন্যতম ছিল বাংলাদেশের প্রতিযোগী অবন্তী সিঁথির সঙ্গীত পরিবেশন। অবন্তী শুধু গানই গায়নি, সঙ্গে বাজিয়েছে ইন্সট্রুমেন্টও। যা মুগ্ধ করে বিচারকদের সকলকে। উল্লেখ্য, এদিন বিচারকের আসনে ছিলেন, শ্রীকান্ত আচার্য, শান্তনু মৈত্র, কৌশিকী চক্রবর্তী, মোনালী ঠাকুর । বিচারক হিসাবে ছিলেন পণ্ডিত তন্ময় বোস, রূপঙ্কর বাগচী, জয় সরকার ও শুভমিতা। প্রত্যেকেই অবন্তীর পারফরম্যান্সে কার্যত মুগ্ধ হয়ে ওঠেন।

অবন্তচীর পারফরম্যান্সের ভিডিও ক্রমেই ভাইরাল হয়ে উঠতে থাকে। ফেসবুক থেকে টুইটার সমস্ত জায়গায় তাঁর পারফরম্যান্স বহু প্রশংসা কুড়িয়েছে। অবন্তি ছাড়াও বাংলাদেশ থেকে এবছরের সারেগামাপা অনুষ্ঠানে অংশ নেন বহু প্রতিযোগী। আপাতত দেখার এদেশের প্রতিযোগীদের সঙ্গে বাংলাদেশের প্রতিযোগীদের এই সঙ্গীতের মঞ্চের লড়াই কতটা জমে ওঠে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+