লাখ লাখ টাকার উপহার আসছে পরীমণির কাছে, কে পাঠাচ্ছেন এই উপহার?
লাখ লাখ টাকার উপহার আসছে পরীমণির কাছে, কে পাঠাচ্ছেন এই উপহার?
বেশ কয়েকদিন জেলে কাটিয়েছেন তিনি। তারপরে আবার মাদক পাচার কান্ডে। জেল থেকে বেরোতেই আবার স্বমহিমায় বাংলােদশি অভিনেত্রী পরীমনি। লাখ লাখ টাকার উপহার আসছে পরীমনির বাড়িতে। কোথা থেকে আসছে এই লাখ লাখ টাকার উপহার। কে পাঠাচ্ছেন পরীমনিকে এই সব উপহার এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। জেলে থেকেও বিন্দু মাত্র অনুশোচনা করতে দেখা যায়নি তাঁকে। উল্টে বারবার সোশ্যাল মিডিয়ায় নিজে ভাল আছেন বলেই জানিয়েছেন। জেল থেকে ছাড়া পাওয়ার দিনও উচ্ছ্বসিত দেখা গিয়েছিল পরীমনিকে।

গতমাসেই দুর্ধর্ষ মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিেক। তাঁর বাড়িতে দুঃসাহসিক অভিযান চালিয়েছিল ব়্যাব। পুলিশ যখন পরীমনির গোটা ঘর ঘিরে ফেলেছে ঠিক তখনই অভিনেত্রী ফেসবুক লাইভ করে গোটা দেশকে জানিয়েছিলেন তাঁর বাড়ি পুলিশ ঘিরে রেখেছে। তিনি কিছুতেই দরজা খুলতে রাজি হননি। শেষ পর্যন্ত দরজা ভেঙে পুলিশ বাড়ির ভেতরে ঢুকে পরীমনিকে গ্রেফতার করে। অভিনেত্রীর গ্রেফতারির পরেই প্রকাশ্যে এসেছিল পুলিশের উচ্চ পদস্থ আধিকারীকের সঙ্গে তাঁর সম্পর্কের কথা।
পরীমনিকে গ্রেফতার করার পর তাঁর পাশে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের প্রতিবাদী লেখিকা তসলিমা নার্সিন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পরীমনিকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। পরীমনি বারবার দাবি করেছিলেন তিনি নির্দোষ। তাঁকে ফাঁসানো হয়েছে। বাংলাদেশি অভিনেত্রীর এই কথাকেই বেশি গুরুত্ব দিয়েছেন তসলিমা নাসরিন। পরীমনির বারবার জামিন খারিজ হয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। বলেছিলেন জেলের মধ্যে অভিনেত্রীকে চরম নির্যাতন করা হচ্ছে। তাই অবিলম্বে জেল থেকে ছেড়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন তসলিমা নাসরিন।
এদিকে জেল থেকে ছাড়া পাওয়ার পর বারবার সোশ্যাল মিডিয়ায় বারবার নিজের ভাল থাকার কথা বলেছেন। ২২ দিন জেল হেফাজতে ছিলেন পরীমনি। শোনা যাচ্ছে পরীমনির বাড়িতে লাখ লাখ টাকার উপহার আসছে। কে বা কারা পাঠাচ্ছেন এই উপহার তাই নিয়ে জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে পরীমনির এক বিশেষ বন্ধু তাঁকে এই উপহারগুলি পাঠাচ্ছেন। কিন্তু সেই প্রিয় বন্ধু কে তা নিেয়ও জল্পনা তৈরি হয়েছে। কারন পরীমনির সঙ্গে বাংলাদেশের এক উচ্চ পদস্থ আধিকারীকের নাম জুড়েছিল। সেই প্রিয় বন্ধু পরীমনিকে একটি লক্ষাধিক টাকা দামি মোবাইল ফোন উপহার দিয়েছে। অভিনেত্রী নিজে সোশ্যাল মিডিয়ায় সেই উপহারের ছবি শেয়ার করেছেন।












Click it and Unblock the Notifications