৭ কেজি ওজনের প্যান্ট পরে টানা একদিন শুটিং-এ কষ্ট পেয়েছেন! মুম্বইয়ে আর কী বললেন বাংলাদেশের নায়িকা
মুম্বইয়ে গিয়ে বাংলা গানের শুটিং করলেন বাংলাদেশের নায়িকা নুসরাত ফারিয়া। নিজের গলায় গান গেয়েছেন উপস্থাপক তথা নায়িকা নুসরাত। পটাকা নামের সেই গানের ভিডিও তৈরি হল এবার।
মুম্বইয়ে গিয়ে বাংলা গানের শুটিং করলেন বাংলাদেশের নায়িকা নুসরাত ফারিয়া। নিজের গলায় গান গেয়েছেন উপস্থাপক তথা নায়িকা নুসরাত। পটাকা নামের সেই গানের ভিডিও তৈরি হল এবার। যেটির পরিচালনার দায়িত্বে ছিলেন বলিউড ও টলিউডের নৃত্য পরিচালক বাবা যাদব।

নুসরাত ফারিয়া জানিয়েছেন সিনেমার জন্য নয়, তবে সিনেমার আদলেই গানের ভিডিওটি করা হয়েছে। তিনি জানিয়েছেন, মুম্বইয়ের ফোগা এলাকায় ভিডিওর শুটিং হয়েছে। প্রায় সাত কেজি ওজনের প্যান্ট পরে টানা একদিন শুটিং করতে হয়েছে তাঁকে। ভারী পোশাক পরে কাজ করতে কষ্ট হয়েছে তাঁর।
নুসরাত ফারিয়ার গাওয়া গানটি রকিব রাহুলের লেখা। সুর দিয়েছেন প্রীতম হাসান। এপ্রিল মাসের মাঝামাঝি গানটি সবার সামনে আসবে বলে জানিয়েছেন নুসরাত ফারিয়া।












Click it and Unblock the Notifications