প্রথমবার চিকিৎসকের ভূমিকায় আয়ুষ্মান খুরানা, নতুন ছবি ‘‌ডক্টর জি’‌র ঘোষণা করলেন অভিনেতা

প্রথমবার চিকিৎসকের ভূমিকায় আয়ুষ্মান খুরানা, নতুন ছবি ‘‌ডক্টর জি’‌র ঘোষণা করলেন অভিনেতা

বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা প্রত্যেক সিনেমাতেই অসাধারণ সাফল্য পান এবং দর্শকদের কাছ থেকে অগণিত প্রশংসা পেয়ে তিনি ও তাঁর ছবি সর্বদাই বক্স অফিসে রাজ করেন। অভিনেতা এখন বর্তমানে চণ্ডীগড়ে, তাঁর পরবর্তী ছবির শুটিং নিয়ে ব্যস্ত। দর্শকরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন অভিনেতার পরবর্তী ছবির নতুন লুক কী হবে তা নিয়ে,এরই মধ্যে আয়ুষ্মান তাঁর পরের ছবির ঘোষণা করলেন, যেখানে তাঁকে প্রথমবার চিকিৎসকের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। সিনেমার নাম '‌ডক্টর জি’‌। আয়ুষ্মানের অন্যান্য সিনেমার মতোই এই ছবিতেও হাসির সঙ্গে থাকবে সামাজিক বার্তাও।

প্রথমবার চিকিৎসকের ভূমিকায় আয়ুষ্মান খুরানা, নতুন ছবি ‘‌ডক্টর জি’‌র ঘোষণা করলেন অভিনেতা


আয়ুষ্মান তাঁর ইনস্টাগ্রামে মঙ্গলবার এই ছবির নাম ঘোষণা করে চিত্রনাট্যের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। তিনি লিখেছেন, '‌খুব শীঘ্রই কনসালটেশন খুলতে চলেছি।’‌ এই ছবির পরিচালক অনুভূতি কাশ্যপ এবং প্রযোজক জংলি পিকচার। ছবি সম্পর্কে আয়ুষ্মান জানিয়েছেন যে ডক্টর জির চিত্রনাট্য এতটাই অভিনব যে তিনি সঙ্গে সঙ্গে প্রেমে পড়ে যান। আয়ুষ্মান বলেন, '‌অন্যধরনের ও আলাদা ধাঁচে তৈরি এই ছবির গল্প দর্শকদের হাসাবে এবং আপনাকে চিন্তা করতে বাধ্য করবে। আমি এই প্রথমবার চিকিৎসকের সাদা পোশাক পড়ব তাই দারুণভাবে উৎসাহিত এবং এই ছবির মধ্য দিয়ে আশা রাখছি যে বার্তা দেব যা দর্শকদের মন ছুঁয়ে যাবে।’‌

এই ডক্টর জি–এর মধ্য দিয়েই বলিউডে পরিচালক হিসাবে অভিষেক হবে অনুভূতি কাশ্যপের।

প্রসঙ্গত, আয়ুষ্মান ছবি বাছাইয়ের ক্ষেত্রে খুবই সতর্ক। তিনি সবসময়ই এমন ছবি বাছেন, যেখানে সামাজিক বার্তা রয়েছে। আয়ুষ্মানের মতে, তিনি যখন সারা দেশের মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন তখন তাঁর দায়বোধ রয়েছে। আয়ুষ্মান খুরানা সম্প্রতি ব্যস্ত চণ্ডীগড়ে অভিষেক কাপুরের ছবি '‌চণ্ডীগড় করে আশিকি’‌ নিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+