‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার শুটিংয়ের সময় কী পরিকল্পনা করেছিলেন অয়ন ও রণবীর, জানেন আপনি
‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার শুটিংয়ের সময় কী পরিকল্পনা করেছিলেন অয়ন ও রণবীর, জানেন আপনি
বর্তমানে 'ব্রহ্মাস্ত্র’ সিনেমার জন্য খবরের শিরোনামে আছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। সিনেমাটি মুক্তির পর থেকেই বক্স অফিসে সাফল্য তৈরি করছে। ভক্তরা ছবিটি খুব পছন্দ করছেন। সিনেমায় অভিনয় করেছেন মৌনি রায়, অমিতাভ বচ্চন, নাগার্জুন। শাহরুখ খানও একটি বিশেষ দৃশ্যে অভিনয় করেছেন। ছবিটি বক্স অফিসে প্রায় ২০০ কোটি টাকা ছুঁইছুই। চলতি বছরের বলিউডের হিট ছবি এটি।

এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, তিনি আরও দুটি ছবি করতে আগ্রহী। অ্যাস্ট্রাভার্স ও মহাবিশ্বের ওপর একাধিক চলচ্চিত্র তৈরি করা যেতে পারে বলে তিনি মনে করেন। পার্ট ২ এবং পার্ট ৩ উভয়ই এক সঙ্গে শুটিং করা যেতে পারে। আমরা সিনেমাগুলি যেন রিলিজ করতে দেরি না করি।
পরিচালক জানিয়েছিলেন, সিনেমার দ্বিতীয় ও তৃতীয় স্টোরিলাইন খুঁজে বের করতে হবে। তিনি মজা করে এও জানিয়েছিলেন দুটি সিনেমার করার সম্ভাবনা রয়েছে এবং এর জন্য অফুরন্ত সময়।
অভিনেতা রণবীর কাপুর জানান, ব্রহ্মাস্ত্রের টিমের 'ব্রহ্মাস্ত্র ফিডব্যাক' নামে একটি গ্রুপ চ্যাট রয়েছে। যেখানে প্রত্যেকের প্রতিক্রিয়া, মেম ও সমালোচনা শেয়ার করা আছে। নিজেরা সেই বিষয়ে নিজে মজা করেছিলেন। সকলে এটি বেশ মজা করেছেন।
রণবীর কাপুরের হাতে বেশ কিছু ছবি রয়েছে। তাকে পরবর্তীতে রশ্মিকা মান্দান্নার সঙ্গে দেখা যাবে। শ্রদ্ধা কাপুরের সঙ্গে লাভ রঞ্জনের পরবর্তী ছবিতে দেখা যাবে। রণবীর সিংয়ের সঙ্গে করণ জোহরের রকি অর রানি কি প্রেম কাহানিতে আলিয়া ভাট রয়েছেন।
বলা বাহুল্য, সিনেমাটি মুক্তি পাওয়ার আগে পরিচালক অয়ন মুখোপাধ্যায় ইনস্টাগ্রামে 'ব্রহ্মাস্ত্র'-এর একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে রণবীর কাপুরকে আগুনের মাঝে দেখা যাচ্ছে। এই ভিডিওতে আরও বলা হয়েছে যে 'ব্রহ্মাস্ত্র' মুক্তির এখন মাত্র ৬ দিন বাকি। এই ভিডিওটির শেয়ার করার পাশপাশি পরিচালক ক্যাপশনে লিখেছেন, 'বিশ্বাস করতে পারছি না ব্রহ্মাস্ত্র মুক্তির আগে আমাদের কাছে আর মাত্র ৬ দিন আছে।'
তিনি আরও লিখেছেন, 'তবে ৯ সেপ্টেম্বর থেকে এটি দর্শকদের জন্য আরও বেশি খুশির সময় হবে। যারা এটি উপভোগ করবেন এবং আশা করি প্রশংসা করবেন! আপনারা যখন ব্রহ্মাস্ত্রকে সম্পূর্ণরূপে দেখবেন তখন আপনাদের খুব ভালো লাগবে। তখন আপনারা খুব আবেগপ্রবণ, স্নায়বিক, উত্তেজনাপূর্ণ, অবিরাম অনুভব করবেন'।আলিয়া ভাট এবং রণবীর কাপুরের 'ব্রহ্মাস্ত্র' একটি মাল্টিস্টারার ছবি।












Click it and Unblock the Notifications