এ বছর ইয়াহুর মোস্ট সার্চ শোয়ের তালিকার প্রথম স্থানে ‌‘‌তারক মেহতা কা উল্টা চশমা’‌

এ বছর ইয়াহুর মোস্ট সার্চ শোয়ের তালিকার প্রথম স্থানে ‌‘‌তারক মেহতা কা উল্টা চশমা’‌

সিনেমা ও টিভি শোয়ের মধ্যে '‌তারক মেহতা কা উল্টা চশমা’‌ সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে এ বছর। এরকমই দেখা গিয়েছে ইয়াহুর বার্ষিক তালিকায়। গুজরাতি পরিবার নিয়ে এই হাস্য কৌতুক টিভি শো বিগ বস ও মির্জাপুরের মতো জনপ্রিয় শো–কেও পিছনে ফেলে দিয়েছে।

দ্বিতীয় ও চতুর্থ স্থানে মহাভারত-রামায়ণ

দ্বিতীয় ও চতুর্থ স্থানে মহাভারত-রামায়ণ

মঙ্গলবার প্রকাশিত এই তালিকায় তারক মেহতা ছাড়াও দ্বিতীয় স্থানে রয়েছে পৌরাণিক মহাকাব্য মহাভারত এবং রামায়ণ রয়েছে চতুর্থ নম্বরে। এই দু'‌টি টিভি শো করোনা ভাইরাস সংক্রমণের লকডাউনের সময় পুনরায় সম্প্রচার করা হয়েছিল।

 দিল বেচারা তৃতীয় নম্বরে

দিল বেচারা তৃতীয় নম্বরে

তৃতীয় নম্বরে রয়েছে, প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘‌দিল বেচারা'‌। রোম্যান্টিক এই ছবিতে সুশান্তের সঙ্গে দেখা গিয়েছে সঞ্জনা সংঘিকে। এই ছবি মুক্তির ২৪ ঘণ্টার মধ্যে ডিজনি প্লাস হটস্টার দাবি করেছিল যে এই ছবির ভিউয়ার্স রেকর্ড ভেঙে দেয়। এমনকী অক্ষয় কুমারের লক্ষ্মীর থেকেও এই ছবির ভিউয়ার্স বেশি ছিল। ইয়াহুর মতে, ২০২০ সালে সুশান্ত সিংকে সবচেয়ে বেশি তারকা হিসাবে খোঁজা হয়েছে।

 বাঘি ৩ ছয় নম্বরে

বাঘি ৩ ছয় নম্বরে

তালিকায় পঞ্চম স্থানে রয়েছে দ্য কপিল শর্মার শো এবং টাইগার শ্রফের অ্যাকশন ছবি বাঘি ৩ ছয় নম্বরে র‌য়েছে তালিকায়। বাঘি ৩ সেভাবে সিনেমা হলে চলতে পারেনি কারণ মহামারির জেরে সিনেমা হলগুলি বন্ধ হয়ে যায়। টাইগার শ্রফ একটি সাক্ষাতকারে বলেছিলেন, ‘‌আমি একটু হতাশ হয়েছি কারণ আমাদের কঠোর পরিশ্রম সেভাবে ঠিক জায়গায় পৌঁছাতে পারল না। তবে আমি এটা ভেবে সন্তুষ্ট যে আমাদের দেশের দর্শকদের সুরক্ষা বেশি দরকারি ভেবে আমাদের সরকার দারুণ সিদ্ধান্ত নিয়েছে। দেখা যাক যদি পরিস্থিতি ঠিক হয় তবে তা পুনরায় মুক্তি করানো যাবে।'‌

মির্জাপুর তালিকার শেষে স্থান পেয়েছে

মির্জাপুর তালিকার শেষে স্থান পেয়েছে

তালিকার সপ্তম স্থানে রয়েছে বিগ বস। এই শো বর্তমানে ১৪তম সিজনে রয়েছে, যার সঞ্চালক সলমন খান। বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর অভিনীত স্ট্রিট ডান্সার থ্রিডি অষ্টম স্থানে রয়েছে। অন্যদিকে বিদ্যা বালান অভিনীত শকুন্তলা দেবী নবম স্থানে আছে এবং দশম স্থানে রয়েছে ভারতীয় ওয়েব সিরিজের সেরা মির্জাপুর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+