দিনের শুরুতেই বলিউড তারকাদের হোলির শুভেচ্ছা বার্তায় রঙিন হল টুইটার

দিনের শুরুতেই বলিউড তারকাদের হোলির শুভেচ্ছা বার্তায় রঙিন হল টুইটার

করোনা ভাইরাসের সতর্কবার্তা থাকলেও বছরে একদিন হোলির আনন্দে মেতে ওঠার সুযোগ যেন হাতছাড়া করতে পারছেন কেউই। তাই দিনের শুরুতেই ভক্তদের রঙের উত্সবের শুভেচ্ছা বার্তা জানাতে দেখা গেল একাধিক বলিউডি তারকাকে।

আরাধ্যার সঙ্গে ছবি পোস্ট ঐশ্বর্যর

ঐশ্বর্য রায় থেকে সানি লিওনি বা ঋষি কাপুর প্রত্যেককেই ভক্তদের উদ্দেশ্যে হোলির শুভেচ্ছা বার্তা জানাতে দেখা গেল টুইটারে। অনেকই হোলি উদযাপনের কিছুৱ পুরনো বা সাম্প্রতিক ছবিও পোস্ট করতে দেখা গেল। বচ্চন পরিবারের নতুন অতিথি আরাধ্যাকে নিয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করতে দেখা যায় ঐশ্বর্য রায় বচ্চনকে। অগনিত ভক্তদের উদ্দেশ্যে তিনি লেখেন, " সবার জন্য হোলি শুভ হোক। সবার জীবন ভালোবাসা আর আলোয় পরিপূর্ণ হয়ে উঠুক।"

করোনা ভাইরাস সম্পর্কে সতর্কবার্তা ঋষি কাপুরের

শুধু অ্যাশ নয়, অভিনেতা ঋষি কাপুরকেও টুইটারে তাঁর ছোটবেলার হোলির কিছু ছবি আপলোড করে স্মৃতিচারণা করতে দেখা যায়। ছবিতে মুখ ভর্তি রঙ মাখা সদাহাস্য ঋষিকে দেখে স্বভাবতই অভিভূত হয়ে যান তাঁর ফ্যানেরা। হোলির শুভেচ্ছাবার্তা জানানোর পাশাপাশি পাশাপাশি ক্যাপশনে ভক্তদের উদ্দেশ্যে করোনা ভাইরাস সম্পর্কে সতর্কবার্তাও দিতে দেখা যায় তাকে।

অনুরাগীদের শুভেচ্ছা দীপিকা থেকে সানির

অন্দিকে আরও একাধিক তারকারাও সোশ্যাল মিডিয়াতে তাদের অনুরাগীদের হোলির শুভেচ্ছা বার্তা জানান। হোলির শুভকামনা জানিয়ে ভারী সাজে একটি ছবি পোস্ট করতে দেখা যায় সানি লিওনিকে। অন্যদিকে দীপিকা পাডুকোন ঘোষণা করেন এদিন তিনি তার প্রিয় কয়েকটি পোশাককে নিলামে তুলবেন। একইসাথে সানি দেওল এবং মল্লিকা শেরাওয়াতও টুইটারে গিয়ে তাদের ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+