'অসম জ্বলছে, কাঁদছে , কার্ফুর মধ্যে রয়েছে'! দিল্লির কনসার্ট বাতিল করে গায়ক পাপনের টুইট

অসম এই মুহূর্তে অগ্নিগর্ভ। সেরাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে নাগরিকত্ব বিলের প্রতিবাদে ধুন্ধুমার প্রতিবাদ ও বিক্ষোভ। গুয়াহাটি থেকে ডিব্রুগড় এই মুহূর্তে জ্বলছে ক্ষোভের আগুনে।

অসম এই মুহূর্তে অগ্নিগর্ভ। সেরাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে নাগরিকত্ব বিলের প্রতিবাদে ধুন্ধুমার প্রতিবাদ ও বিক্ষোভ। গুয়াহাটি থেকে ডিব্রুগড় এই মুহূর্তে জ্বলছে ক্ষোভের আগুনে। আর এমন পরিস্থিতিতে দিল্লিতে নিজের গানের কনসার্ট বাতিল করে এক টুইট বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন সঙ্গীতশিল্পী পাপন।

অসম জ্বলছে, কাঁদছে , কার্ফুর মধ্যে রয়েছে! দিল্লির কনসার্ট বাতিল করে পাপন টুইট কোন ইঙ্গিত দিল

তিনি একটি টুইট বার্তায় জানান, 'আমার রাজ্য অসম জ্বলছে, কাঁদছে , কার্ফুর মধ্যে রয়েছে। ' এপরই তিনি জানান, এমন এক পরিস্থিতিতে মানসিকভাব তিনি কোনও কনসার্টে গিয়ে মানুষকে মনোরঞ্জন দিতে পারবেননা। তাই তিনি চাননি আজ দিল্লির কনসার্টে যোগ দিতে। আর সেই কারণেই শেষ মুহূর্তে পাপনকে দিল্লির কনসার্ট বাতিল করতে হয়, বলে দাবি করেছেন এই অসমীয়া গায়ক। তিনি তাঁর এই শেষমুহূর্তের সিদ্ধান্তের জন্য ক্ষমাও চেয়ে নেন দর্শকদের কাছে। তিনি আশা প্রকাশ করেছেন যে তাঁর মানসিক অবস্থার কথা দর্শকরা বুধবেন।

টুইটে পাপন জানান, অসম যেভাবে জ্বলছে তা দেখতে যন্ত্রণা হয়। তিনি লেখেন, অসম জ্বলছে, মানবিকতা কষ্ট পাচ্ছে, অসম বহু সময় ধরে অবৈধ অনুপ্রবেশকারীদের দ্বারা ক্ষতিগ্রস্ত! এরপরই তিনি লেখেন,'এটা আমার ডিসার্ভ করিনা। ..আমাদের কথা শোনা হোক সঠিক ভাবে'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+