ছেলে মাদক নিতে পারে, আরিয়ানকে নিয়ে শাহরুখের মন্তব্যের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
ছেলে মাদক নিতে পারে, আরিয়ানকে নিয়ে শাহরুখের মন্তব্যের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
ছেলে মাদক নিতে পারে। টেলিভিশন ইন্টারভিউতে মন্তব্য করেছিলেন কিং খান। আরিয়ানের গ্রেফতারির পরেই শহরুখের সেই পুরনো ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সিমি গেরওয়ালের জনপ্রিয় টক শোতে শাহরুখ খানকে জিজ্ঞাসা করেছিলেন তিনি নিশ্চয় ছেলেকে আশকারা দেন। তার উত্তরে শাহরুখ বলেছিলেন এই কথাটি। আরিয়ানের গ্রেফতারির পরে সেটা ভাইরাল হয়ে গিয়েছে।

ভাইরাল শাহরুখের ভিডিও
টেলিভিশনের জনপ্রিয় টক শোতে সিমি গেরওয়ালের করা মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে শাহরুখকে প্রশ্ন করেছিলেন সিমি যে তিনি নিশ্চয় তাঁর ছেলেকে আশকারা দেন। তার জবাবে শাহরুখ রসিকতা করে বলেছিলেন, 'না একেবারেই আমি আমির ছেলেকে আশকারা দিই না। কারণ আমি বলে গিয়েছে ছেলেকে তার বয়স ৩ থেকে ৪ বছর হলেই সে মেয়েদের পিছনে ঘুরতে পারে, অতটাই ধূমপান করতে পারে যতটা আমি করি। মাদক নিতে পারে। যৌন সংসর্গে যেতে পারে। মেয়েদের সঙ্গে ঘোরাফেরা করতে পারে।' মাদক কাণ্ডে আরিয়ানের গ্রেফতারির পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শাহরুখের সেই ভিডিও।

মাদক কাণ্ডে গ্রেফতার আরিয়ান
বলিউডে হইচই ফেলে দিয়েছে খবরটা। শনবার রাতে মুম্বই থেকে গোয়াগামী একটি প্রমোদ তরীতে রেভ পার্টিতে ধরা পড়েন শাহরুখ পুত্র আরিয়ান খান। তাঁর কাছ থেকে বেআইনি মাদক উদ্ধার হয়। তারপরেই এনসিবি তাঁকে গ্রেফতার করে। আরিয়ানের সঙ্গে সেই প্রমোদতরী থেকে ৮ জনকে গ্রেফতার করেছে এনসিবি। বলিউডে হইচই পড়ে গিয়েছে সেই খবরে। রবিবার রাতে শাহরুখের বাড়িতে ছুটে গিয়েছিলেন সলমন খান।

এনসিবি হেফাজতে আরিয়ান
আজ পর্যন্ত এনসিবি হেফাজতে রয়েছে আরিয়ান খান। তাঁদে আরও বেশ কিছুদিন নিজেদের হেফাজতে রাখতে চায় তদন্তকারীরা। এই নিয়ে আদলতে দাবি জানাবে বলে জানানো হয়েছে। তদন্তে আরিয়ানের কাছ থেকে একাধিক তথ্য জানার আছে বলেই আদালতকে জানাতে চলেছে এনসিবি। তদন্তকারীরা জানিয়েছেন জেরায় আরিয়ান জানিয়েছেন গোয়ার এক পেডলারের কাছ থেকে তাঁরা মাদক পেেতন। এই ঘটনায় আরিয়ানের বন্ধ আরবাজকেও গ্রেফতার করেছে এমনসিবি। এছাড়াও মুনমুন ধেমচাকেও গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন আরিয়ান চশমার বাক্সের মধ্যে মাদক লুকিয়ে রেখেছিলেন।

একাধিক ধারায় মামলা
আরিয়ানের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৮(সি), ২৭ এবং ৩৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। শাহরুখের পুত্র জেরায় জানিয়েছে লন্ডন থেকেই তিনি মাদক সেবন শুরু করেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য লন্ডনে গ্র্যাজুয়েশন পড়তে গিয়েছিলেন আরিয়ান। তারপরে দুবাইয়ে থাকাকালীনও তিনি মাদক সেবন করতেন। আরবাজ মার্চেন্টের সঙ্গে ১৫ বছর ধরে বন্ধুত্ব আরিয়ানের।












Click it and Unblock the Notifications