মাতৃবিয়োগে কাতর রহমান কোন বার্তা দিলেন সোশ্যাল মিডিয়ায়

মাতৃবিয়োগের যন্ত্রণায় কাতর অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এআর রহমান। এদিন চেন্নাইতে তাঁর মা করিমা বেগমের জীবনাবসান হয়। এক অদম্য লড়াইয়ের হাত ধরে করিমা ও তাঁর স্বামী রহমানকে নিজের রাস্তায় সফল হতে এগিয়ে নিয়ে গিয়েছেন। আর রহমান এদিন মাতৃহীন হওয়ার বার্তা তুলে ধরতেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয় তোলপাড়।

মাতৃ বিয়োগে কাতর রহমান কোন বার্তা দিলেন সোশ্যাল মিডিয়ায়

মায়ের কথা স্মরণ করে এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন এআর রহমান।তাঁর এই পোস্টের প্রেক্ষিতে হর্ষদীপ কৌর সহ একাধিক শিল্পী শ্রদ্ধার্ঘ জানান। প্রসঙ্গত, রহমানের সঙ্গে যাঁরা তাঁর একাদিক সুরে গান গেয়েছেন হর্ষদীপ তাঁদের মধ্যে অন্যতম। এছাড়াও শেখর কাপুর, খুশবু সুন্দররা বক্তব্য রাখেন রহমানের পোস্টে। সকলেই রহমান পরিবারকে সমবেদনা জানান।

নিজের একাধিক সাক্ষাৎকারে রহমান বারবার জানিয়েছেন, যে কীভাবে তাঁর মা করিমা বেগম অসামান্য লড়াইয়ের মধ্যে দিয়ে রহমানকে বড় করেছেন। বহু জায়গাতেই রহমান বক্তব্য রাখতে গিয়ে বলেন, তাঁর সাফল্যের একটা সিংহভাগ দাবিদার তাঁর মা করিমা বেগম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+