A. R. Rahman: নজরুলগীতির রিমেক করে বিতর্কে রহমান, তুমুল শোরগোল নেটপাড়ায়, ফুঁসে উঠলেন বাংলার শিল্পীরা
A.R. Rahman: নজরুল ইসলামের গান রিমেক করে বিতর্কে জড়ালেন অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এআর রহমান। সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে রহমােনর সেই গান। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে ফুসে উঠেছেন বাংলার সঙ্গীত শিল্পীরা।
চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ঘটনার প্রেক্ষাপটে কারার ওই লৌহকপাট গানটি লিখেছিলেন কবি নজরুল ইসলাম। সেই গাকে রিমেক করে গানটিকে ধ্বংস করেছেন অস্কারজয়ী সুরকার। গানটি সোশ্যাল মিডিয়ায় প্রকশ্যে আসতেই িনন্দার ঝড় উঠেছে। বাংলার শিল্পীরা তীব্র আক্রমণ করেছেন রহমানকে। উঠেছে ক্ষমা চাওয়ার দাবি।

অস্কারজয়ী সঙ্গীতশিল্পী যদি নিজের গান নিয়ে সবসময় সতর্ক। কেউ তাঁর গান নিয়ে বিন্দু মাত্র এদিক ওদিক করলে তিিন মামলা করার হুঁশিয়ারি দেন। সেই রহমানই নজরুল ইসলামের গান নিয়ে ছেলেখেলা করছেন। কারার ওই লোহকপাট গানটির গুরুত্ব ভারতের স্বাধীনতার ইতিহাসে কতখানি সেটা সকলের জানা। সেই গানটি নিয়ে রিমেক তৈরি করে একেবারে ছেলেখেলা করেছেন সঙ্গীত শিল্পী।
গানটি রহমান কম্পোজ করেছেন পিপ্পা ছবির জন্য। ১০ নভেম্বর অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে ছবিটি। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে ক্যাপ্টেন বলরাম সিং মেহতার বীরত্বের উপরেই সিনেমাটি তৈরি করা হয়েছে। তাতে নজরুল ইসলামের কারা ওই লৌহকপাট গানটি রিমেক করে ব্যবহার করা হয়েছে।
গানটিকে রীতিমতো বিকৃত করা হয়েছে বলে ক্ষোভে ফুঁসছেন বাংলার শিল্পীরা। রাঘব চট্টোপাধ্যায় থেকে শুরু করে হৈমন্তী শুক্লা সকলেই তীব্র িনন্দা করেছেন। রাঘব চট্টোপাধ্যায় রীতিমতো রহমানকে এই িনয়ে আক্রমণ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, যে বাঙালি শিল্পীদের দিয়ে গানটি গাওয়ানো হয়েছে সেই শিল্পীরাইবা কীভাবে গানটি গাইলেন। অত্যন্ত নিন্দনীয় বিষয়। কাজি নজরুল ইসলামের সৃষ্টি িনয়ে ছেলেখেলা করছেন রহমান।












Click it and Unblock the Notifications