'আপনা টাইম আ গ্যায়া হ্যায়', মোদীর টুইট বলিউডকে! 'জোশ' নিয়ে কোন বার্তা দিলেন প্রধানমন্ত্রী

এদিন সকালে একাধিক টুইটে বিরোধী থেকে বলিউড সকলকে নিজের মতো করে বিশেষ বার্তা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন সকালে একাধিক টুইটে বিরোধী থেকে বলিউড সকলকে নিজের মতো করে বিশেষ বার্তা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহুল গান্ধী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন তিনি টুইট বার্তা দিয়েছেন, তেমনই তিনি বলিউডের তারাকাদেরও এক বিশেষ বার্তা দিয়েছেন।

আপনা টাইম আ গ্যায়া হ্যায়, মোদীর টুইট বলিউডকে! কোন বার্তা দিলেন প্রধানমন্ত্রী

২০১৯ লোকসভা নির্বাচনে যাতে আরও বেশি সংখ্যক মানুষ ভোটগ্রহণে অংশ নেন তার জন্য বলিউড তারকাদের সচেষ্ট হওয়ার বার্তা দিয়েছেন তিনি। আর এই বার্তায় রীতিমত বলিউডি চালে টুইট করেছেন মোদী। বলিউডের বিখ্যাত গান 'আপনা টাইম আয়েগা..' গানের বোল ধরে মোদী টুইট বার্তায় লিখেছেন 'আপনা টাইম আ গ্যায়া হ্য়ায়..' এবার ভোট গ্রহণ কেন্দ্রেও যাতে 'জোশ' দেখা যায় তার ব্যবস্থা করতে হবে।

নিজের ব্লগে মোদী লিখেছেন নির্বাচন একটি উৎসবের মতো। দেশের সমস্ত মানুষকে নিয়ে এই উৎসবে মেতে উঠতে হবে। গোটা দেশে তিনি ভোট দেওয়ার বার্তা ছড়িয়ে দিতে সকলকে উদ্বুদ্ধ করেছেন। এদিন এই উদ্দেশে আলাদা আলাদা করে ৪ টি ভিন্ন টুইট করেন। তার মধ্যে রয়েছে একটি বিশেষ টুইট বলিউডের জন্য। যেখানে ভিকি কৌশল থেকে বরুণ ধওয়ানদের ট্যাগ করে বার্তা দিয়েছেন মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+