মেয়ের প্রথম ছবি শেয়ারের পোস্টে অনুষ্কা শর্মাকে অভিনন্দন জানালেন তাঁরই ‘‌হামসকল’‌ জুলিয়া

অনুষ্কা শর্মাকে অভিনন্দন জানালেন তাঁরই ‘‌হামসকল’‌ জুলিয়া

সম্প্রতি মেয়ের এক ঝলক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সদ্য মা হওয়া অনুষ্কা শর্মা। আর অনুষ্কাকে অভিনন্দন জানান তাঁরই মতো হুবহু দেখতে পেশায় গায়িকা জুলিয়া মাইকেল। সোমবার অনুষ্কা শর্মা তাঁর মেয়ে ভামিকার সঙ্গে গোটা বিশ্বের পরিচয় করিয়ে দেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সঙ্গে ছিলেন বাবা বিরাট কোহলি।

মেয়ের প্রথম ছবি শেয়ারের পোস্টে অনুষ্কা শর্মাকে অভিনন্দন জানালেন তাঁরই ‘‌হামসকল’‌ জুলিয়া


গত বছরের অগাস্টেও যখন অনুষ্কা তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণা করেছিলেন তখনও জুলিয়া তাঁর শুভেচ্ছা জানান। অনুষ্কার মেয়ে ভামিকার ছবি দেখার পর জুলিয়া ইনস্টীগ্রামে কমেন্টে লেখেন, '‌অভিনন্দন’‌। কিছু বছর আগেই জুলিয়ার সঙ্গে অনুষ্কা শর্মার মুখের মিল এতটাই দেখা গিয়েছিল যে তা ইন্টারনেটে ঝড় তুলেছিল। অনুষ্কার ভক্তরা দু’‌টি মুখের মধ্যে দারুণ মিল দেখতে পান এবং টুইটারে দাবি ওঠে জুলিয়াকে দেখতে একেবারে অনুষ্কা শর্মার মতো।

পোস্টটি নজরে এসেছিল গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন পাওয়া গায়িকা জুলিয়ার। অনুষ্কাকে ট্যাগ করে তিনি টুইটারে লিখেছিলেন যে, 'আমাদের দেখতে কিন্তু একদম একই রকম লাগছে! আমরা যমজ নাকি?’ তিনি তাঁর ও অনুষ্কার ছবিও শেয়ার করেন যা ভাইরাল হয়। অনুষ্কা জুলিয়াকে জবাবে বলেন, ‌'তুমি একদম ঠিক বলেছ। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি! আমি তোমাকেই এতদিন ধরে খুঁজছিলাম। ঠিক যেমন ভাবে বাকি পাঁচজনকেও খুঁজছি, যারা একদম আমাদের মতো দেখতে!’‌ প্রসঙ্গত, গত ১১ জানুয়ারি বিরাট–অনুষ্কা তাঁদের প্রথম কন্যা সন্তানকে স্বাগত জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+