Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দ্য কাশ্মীর ফাইলস নিয়ে অরবিন্দ কেজরিওয়ালের মন্তব্যে ক্ষুব্ধ সিনেমার মুখ্য অভিনেতা অনুপম খের

দ্য কাশ্মীর ফাইলস নিয়ে অরবিন্দ কেজরিওয়ালের মন্তব্যে ক্ষুব্ধ সিনেমার মুখ্য অভিনেতা অনুপম খের

দ্য কাশ্মীর ফাইলস নিয়ে '‌অভদ্র, সংবেদনশীল’‌ মন্তব্য করার জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কটাক্ষ করলেন অভিনেতা অনুপম খের। সম্প্রতি এক সাক্ষাতকারে অনুপম জানান যে অরবিন্দ কেজরিওয়াল দিল্লি বিধানসভায় '‌স্ট্যান্ড আপ কমেডিয়ান’‌ করার চেষ্টা করছিলেন। অভিনেতা অনুপম খের এও জানান ব্যাঙ্গচিত্র হিসাবে অরবিন্দ কেজরিওয়ালকে মনে করা উচিত নয়। দ্য কাশ্মীর ফাইলস নিয়ে কেজরিওয়ালের মন্তব্যের সমালোচনা করে অনুপম খের এমনকী অশিক্ষিতরাও এভাবে কথা বলেন না।

দ্য কাশ্মীর ফাইলস নিয়ে অরবিন্দ কেজরিওয়ালের মন্তব্যে ক্ষুব্ধ সিনেমার মুখ্য অভিনেতা অনুপম খের


অনুপম খেরের এই ধরনের মন্তব্যের আগে দিল্লির মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, '‌তারা (‌বিজেপি)‌ এই দ্য কাশ্মীর ফাইলসকে দিল্লিতে করমুক্ত করার দাবি তুলেছে। সিনেমাটি ইউটিউবে লোড করে দিক যাতে সবাই বিনামূল্যে তা দেখতে পারেন। কাশ্মীরি পণ্ডিতদের নাম করে কেউ কেউ কোটি কোটি টাকা উপার্জন করছেন আর আপনারা (‌বিজেপি)‌ এই ছবির পোস্টার লাগিয়েছেন শুধু।’ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে কথা বলার সময় অনুপম খের বলেন, '‌কেজরিওয়ালের বিবৃতির পর, আমার মনে হয় সত্যিকারের ভারতীয়রা সিনেমা হলে গিয়ে এই সিনেমাটি দেখবেন। তাঁর সংবেদনশীলতার জন্য আপনি একটি দুর্দান্ত প্রতিক্রিয়া দিতে পারেন তা হল আরও অর্থ সংগ্রহ করা এবং কাশ্মীর থেকে আরও বেশি লোকের সঙ্গে যোগাযোগ করা।‌ তিনি অভদ্র, অসংবেদনশীল ছিলেন এবং তিনি কাশ্মীরের লক্ষ লক্ষ হিন্দুদের কথা ভাবেননি যাঁদেরকে নিজেদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল, মহিলাদের ধর্ষণ করা হয়েছিল এবং মানুষ খুন হয়েছিল।

অনুপম খের এও বলেন, '‌মানুষ তাঁর পেছনে হাসছিল এবং এটা লজ্জাজনক। এটা রাজ্য বিধানসভাতেও একই জিনিস ঘটেছে। তাঁর যদি প্রধানমন্ত্রী বা বিজেপির সঙ্গে কোনও সমস্যা থাকে, তবে তিনি সেটাকে নিয়ে কথা বলুন। কিন্তু কাশ্মীর ফাইলস, যা মানুষ গ্রহণ করেছে, সেটাকে নিয়ে আসা উচিত হয়নি। ভারতীয়রা ভাবতেই পারেননি তাঁদের সঙ্গে এটা ঘটেছে, সেখানে দাঁড়িয়ে বলা হচ্ছে এটা উদ্দেশ্যমূলক ছবি বা এটা মিথ্যা, সত্যিই লজ্জাজনক।’ অনুপম খের আরও বলেন, '‌তিনি নিশ্চয়ই সিনেমাটি দেখেননি। এমনটা নয় যে তিনি সিনেমাটি করমুক্ত করেননি বলে আমি এটা বলছি। সম্প্রতি তিনি ৮৩ ছবিকে করমুক্ত ঘোষণা করেছেন। তিনি বিশ্বাস করেন যে ভালো সিনেমা তৈরি করা উচিত। কিন্তু এই সিনেমা করমুক্তের ঊর্ধ্বে উঠে গিয়েছে, এটা একটা আন্দোলন। ‌বিগত ৩২ বছর ধরে ভুক্তভোগী মানুষের ক্ষতে লবণ মাখানো একজন মুখ্যমন্ত্রীর পক্ষে শোভা দেয় না। তিনি গ্যালারিতে দাঁড়িয়ে ব্যাঙ্গ করছেন, সেখানে স্ট্যান্ড আপ কমেডিয়ানের কাজ করছেন, তিনি কোনও কৌতুকাভিনেতা নন, তিনি একজন সত্যিকারের মানুষ, তিনি একজন শিক্ষিত মানুষ, কেজরিওয়াল একজন আইআরএস অফিসার। একজন অশিক্ষিত মানুষও এ ধরনের কথাবার্তা বলেন না। এটা ঠিক নয়।’‌

অনুপম খের কেজরিওয়ালের মন্তব্যের পর টুইট করে বলেন, '‌এখন তো বন্ধুরা দ্য কাশ্মীর ফাইলস সিনেমাহলে গিয়েই দেখুন। আপনারা ৩২ বছর পর কাশ্মীরি হিন্দুদের সম্পর্কে জেনেছেন। তাঁদের সঙ্গে ঘটা অত্যাচারকে বুঝেছেন। কিন্তু যাঁরা এই ট্র‌্যাজেডির মজা করছেন দ্যা করে তাণদের আপনাদের শক্তি সম্পর্কে অবগত করান। লজ্জা।’‌ বিবেক অগ্নিহোত্রীর দ্য কাশ্মীর ফাইলস ১১ মার্চ মুক্তি পায় গোটা দেশজুড়ে। এই সিনেমায় রয়েছে অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী জোশি, দর্শন কুমার ও অন্যান্যরা। ১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীর উপত্যকা ছেড়ে যাওয়ার ঘটনাকে ঘিরেই এই সিনেমা তৈরি হয়েছে। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ত্রিপুরা, গোয়া, হরিয়ানা ও উত্তরাখণ্ড সহ একাধিক রাজ্যে এই সিনেমাকে করমুক্ত ঘোষণা করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+