Rashmika Mandanna: বিজয় দেবরকোন্ডার সঙ্গে প্রেম করছেন রশ্মিকা! সত্যিটা ফাঁস করলেন রণবীর

অ্যানিম্যাল ছবিতে রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করছেন দক্ষিণ ভারতের তারকা রশ্মিকা মন্দানা। পুস্পা করার পর থেকেই রশ্মিকাকে নিয়ে বলিপাড়ায় রীতিমতো হইহই পড়ে গিয়েছিল। বলিউডে এটি তার দ্বিতীয় ছবি। প্রখথ ছবিতেই অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছেন তিনি। দ্বিতীয় ছবিতে রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করছেন।

তবে অভিনয়ের থেকেও বেশি রশ্মিকা এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছেন বিজয় দেবরকোন্ডাকে নিয়ে। রশ্মিকা এবং বিজয় নাকি প্রেম করছেন। কিন্তু কেউই এই নিয়ে মুখ খুলতে চান না। একাধিকবার তাঁদের একই ব্যাকগ্রাউন্ডের ছবিতে দেখা গিয়েছে। অর্থাৎ রেশ্মিকা এবং বিজয় আলাদা আলাদা ছবি শেয়ার করলেও তাঁদের ব্যাকগ্রাউন্ড কিন্তু একই ছিল।

Vijay Deverakonda and Rashmika Mandanna

বেশ কয়েক মাস ধরেই জল্পনা চলছে দুই তারকার সম্পর্ক নিয়ে। অনেকেই দাবি করেছেন তাঁরা লিভ ইন করছেন। রশ্মিকা নাকি বিজয়ের বাড়িতে দীপাবলি কাটিয়েছেন। কমরেড ছবিতে অভিনয়ের পর থেকেই তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বেড়েছিল। কিন্তু কিছুতেই তা নিয়ে তাঁরা একটি কথাও বলেননি।

সম্প্রতি অ্যানিম্যাল ছবির প্রচারে গিয়ে রণবীর কাপুর এই নিয়ে কথা বলেছেন। একটি টক শোতে গিয়েছিলেন তাঁরা। সেখানে সঞ্চালক রশ্মিকাকে প্রশ্ন করেন অ্যানিম্যান না অর্জুন রেড্ডি কোনটা বেশি পছন্দ করেন তিনি। রশ্মিকা প্রশ্নের উত্তর দিতে দ্বিধা করছিল, তখনই সঞ্চালক বলেন এই নিয়ে বিজয়কে ফোন করা হোক। তখন রণবীর কাপুর বলেন রশ্মিকা ফোন করুক বিজয়কে কারণ আপনার ফোন বিজয় ধরবেন না। সঙ্গে সঙ্গে লজ্জায় লাল হয়ে যান রশ্মিকা।

বিজয়ের ফোনে গলা শুনেই লজ্জা পেয়ে যান এবং বলেন অর্জুন রেড্ডি তিনি ফার্স্ট শো দেখেছিলেন আর অ্যানিম্যাল তাঁর প্রথম ছবি তাই তার কাছে দুটোই গুরুত্বপূর্ণ। তখন সকলেই জানতে চান অর্জুন রেড্ডির সঙ্গে এর কানেকশন কোথায়। তখন রণবীর বলে অর্জুন রেড্ডির সাকসেস পার্টিতে বিজয়ের টেরেস গার্ডেনে রশ্মিকার সঙ্গে দেখা হয়েছিল সন্দীপের। সেই কথা শুনে রশ্মিকা বলেন সবকিছু সবজায়গায় বলার প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে পাল্টা রণবীর বলেন ন্যাচেরাল ব্লাশ চলে এসেছে এতো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+