Animal Box Office Day 3: প্রথম সপ্তাহেই ২০১ কোটি কালেকশন, রণবীরের কেরিয়ারে সেরা ওপেনিং দিল অ্যানিম্যাল
অ্যানিম্যাল প্রথম সপ্তাহেই ধামাকা দিয়েছে বক্স অফিসে। প্রথম তিন দিনেই ২০১ কোটি কালেক্ট করে ফেলেছে রণবীর কাপুরের সিনেমা অ্যানিম্যাল। প্রথমে দাবি করা হয়েছিল প্রথম দিনেই ৭৫ কোটি কালেক্ট করে ফেলবে রণবীর কাপুরের এই সিনেমা।
সেটা না করলেও প্রথম উইকেন্ডে ২০১ কোটি কালেক্ট করে ফেলেছে সিনেমাটি। রণবীরের সবচেয়ে বড় ওপেনিং ফিল্ম বলে দাবি করা হয়েছে। এর আগে রণবীর কাপুরের আর কোনও সিনেমা এতোটা সাফল্য পায়নি। এমনই সঞ্জয় দত্তের বায়োপিকও নাকি এতোটা জনপ্রিয়তা দিতে পারেনি।

অ্যানিম্যাল ছবিতে রণবীর কাপুরের পাশাপাশি ববি দেওয়লের অভিনয়ও প্রশংসা পেয়েছে। নিজের স্টারডাম ফিরে পেয়ে প্রকাশ্যেই কান্নায় ভেঙে পড়েছিলেন ববি দেওয়ল। আবার তিনি কম সময়ের অভিনয়ের সুযোগ পেয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।
অ্যানিম্যালের অ্যাকশন নিয়ে প্রথম থেকেই শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। রণবীর কাপুরের সেরা সিনেমা অ্যানিম্যাল এমনই দাবি করেছিলেন সমালোচকরা। রণবীর কাপুরের সিনেমা নিয়ে প্রথম থেকেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। মুক্তির পর তিন দিনেই যে সেটি ১৩০ কোটি পার করে ফেলবে সেটা অনেকেই আন্দাজ করতে পারেনি।












Click it and Unblock the Notifications