Animal: অ্যানিম্যালে রণবীরের বিপরীতে রশ্মিকাকে পছন্দ ছিল না পরিচালকের, কাকে পছন্দ করা হয়েছিল প্রথমে জানেন
Animal: রশ্মিকা মন্দানা আর রণবীর কাপুরের সিনেমা অ্যানিম্যাল নিয়ে হইহই শুরু হয়ে গিয়েছে। কিন্তু জানেন কি এই ছবির জন্য রশ্মিকা প্রথম পছন্দ ছিলেন না পরিচালকের কাছে। রণবীরের বিপরীতে অন্য এক তারকাকে পছন্দ করেছিলেন পরিচালক। কিন্তু তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় রশ্মিকার কাছে যায় প্রস্তাব।
গল্প শোনার সঙ্গে সঙ্গে তাতে অভিনয় করতে রাজি হয়ে যান রশ্মিকা। জানেন প্রথমে পরিচালক কাকে পছন্দ করেছিলেন। শুনলে চমকে যাবেন। রণবীরের বিপরীতে পরিণীতি চোপড়াকে চেয়েছিলেন পরিচালক। অভিনেত্রীকে প্রস্তাবও দিয়েছিলেন তিনি। কিন্তু শ্যুটিং যখন শুরু হয় তখন পরিণীতির জায়গায় রশ্মিকাকে দেখা যায়।

কারণ পরিণীতি চোপড়া রাজি হননি সেই ছবিতে অভিনয় করতে। তার পরিবর্তে তিনি ইমতিয়াজ আলির সিনেমা চমকিলাতে অভিনয় করার প্রস্তাব গ্রহণ করেছিলেন। রশ্মিকা বলিউডে পা রাখতে শুরু করেছিলেন সেই সময়। পুস্পার সাফল্যের পর ধীরে ধীরে তাঁর পরিচিতি হতে শুরু করেছিল বলিউডে। কাজেই রণবীরের সঙ্গে কাজের প্রস্তাব ফিরিয়ে দেননি তিনি।
আর সেই সুযোগ হাতছাড়া করেননি রশ্মিকা মন্দানা। আগামী সপ্তাহেই মুক্তি পেতে চলেছে রণবীর-রশ্মিকার অ্যানিম্যাল। ট্রেলরে রীতিমতো হইচই ফেলে দিয়েছে সিনেমাটি। ইতিমধ্যেই ১০ কোটি টাকার অ্যাডভান্স বুকিং হয়ে গিয়েছে। রণবীরের এখনও পর্যন্ত সবচেয়ে বড় ওপেনিং হতে চলেছে এই অ্যানিম্যাল।
এদিকে আবার পরিণীতি চোপড়ার পরবর্তী ছবি ইমতিয়াজ আলির চমকিলি মুক্তি পাবে ২০২৪ সালে। দলজিত দোসাঞ্জের সঙ্গে এই ছবিটি করছেন পরিণীতি চোপড়া।












Click it and Unblock the Notifications