বিবাহিত অনিল কাপুর এককালে এই নামী অভিনেত্রীর বাড়িতে থাকতে শুরু করেন! বলিউডের গুঞ্জন, বিতর্ক কী বলছে
বলিউডে সম্পর্কের ওঠা নামা বারবারই লেগে রয়েছে। সেলেবদের পরিবার তেকে ব্যক্তিগত জীবন বরবারই তাঁদের অভিনয় দক্ষতার খবরকে ছাপিয়ে বেশি আকর্ষণের কেন্দ্রে চলে এসেছে। তেমনই একটি সম্পর্ক অনিল কাপুর ও কিমি কাতকারের। বলিউডে এই সম্পর্ক নিয়ে নানান সময়ে বহু বিতর্ক ও গুঞ্জন শোনা গিয়েছে। দেখা যাক সেই গুঞ্জন ও বিতর্ক ঠিক কী বলছে?

অনিল কাপুর ও বিতর্ক
সোনাম, হর্ষ কাপুরের বাবা হিসাবেই শুধু নয় , সুনিতা কাপুরের স্বামী হিসাবেও অনিল কাপুরের দায়িত্ব বোধের কথা বহুবার বলিউডের চর্চায় চলে আসে। করভা চৌথ মেনে বহু সময়ই অনিলের বাড়িতে আয়োজিত হয়েছে নানান অনুষ্ঠান। তবে শোনা যায়, এককালে অনিল কাপুরের জীবনে ঝড় তোলে এক বিতর্কিত সম্পর্ক।

বিবাহ বহির্ভূত সম্পর্ক ও অনিল কাপুর
বিতর্ক বলছে, এককালে স্ত্রী সুনিতার সঙ্গে সুখের সংসার ত্যাগ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন অনিল কাপুর। সেই সময় ফিল্মের সেট-এর থেকে অনিল ও কিমি কাটকারের প্রেম শুরু হয়। শোনা যায়, কিমির বাড়িতেই নাকি বসবাস করতে শুরু করেছিলেন অনিল। ততদিনে স্ত্রী সুনিতা কার্যত দিশাহারা হতে শুরু করেন।

ডিভোর্সের চাপ বাড়ে অনিলের ওপর
এদিকে, সুনিতার কানে ততদিনে অনিল ও কিমির প্রেমের খবর পৌঁছে গিয়েছে। শোনা যায় সুনিতা সেই সময় একবার অনিল ও কিমিকে এক ঘরের মধ্যে নাকি দেখেও ফলেন। তবে তা নিয়ে কোনও মহল প্রকাশ্যে মুখ খোলেনি। ততদিনে সুনিতা নাকি বাড়ি ছেড়ে চলে যান বলে খবর। এদিকে, সুনিতাকে ডিভোর্স দেওয়ার জন্য অনিলকে চাপ দিতে থাকেন কিমি । অনিল নাকি সেই সময় সুনিতাকে ডিভোর্স দেওয়ার বিষয়ে মনস্থির করেও ফেলেন। তবে কাল বিলম্ব মেনে নিতে পারেননি কিমি।

কোথায় গিয়ে ঠেকে সম্পর্ক?
এরপর কিমি নিজে থেকেই অনিলের সঙ্গে দূরত্ব বাড়াতে থাকেন। যখনই কিমির মনে হতে থাকে যে অনিল তাঁকে বিয়ে করতে চাইছেন না, তখনই তিনি এমন পদক্ষেপ নেয় বলে বলিউডের বহু গুঞ্জন দাবি করে। একটা সময় কিমি ও অনিলের একসঙ্গে থাকা নিয়ে মুম্বইয়ের বহু ট্যাবলয়েডে একাধিক খবর প্রকাশিত হলেও তাকে মান্যতা দেয়নি কাপুর পরিবার।












Click it and Unblock the Notifications