এবার ধূসর থর মরুভূমিতে রহস্য সমাধানে নামলেন পিতা-পুত্র অনিল ও হর্ষবর্ধন কাপুর
এবার ধূসর থর মরুভূমিতে রহস্য সমাধানে নামলেন পিতা-পুত্র অনিল ও হর্ষবর্ধন কাপুর
'ইয়ে পিকচার গব্বর কে বারে মে হ্যায়', ডায়লগ শুনেই স্পষ্ট যে এই সিনেমায় আর যাই থাকুক বা না থাকুক, অ্যাকশন আছে জমজমাট। ঠিক সেই ভাবনা সত্যি করেই সামনে এল নেটফ্লিক্সের আগামী নিবেদন 'থর'এর ট্রেলার। যেখানে একবার ফের একত্রে দেখা যেতে চলেছে বাবা অনিল কাপুর ও পুত্র হর্ষবর্ধন কাপুরকে। ট্রেলার সামনে আসতেই তা রীতিমত হৈচৈ ফেলে দিয়েছে সিনে মহলে।

চোর পুলিশের খেলা
জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'নেটফ্লিক্স'এর আগামী এই ছবিতে অনিল কাপুর একজন সৎ কর্তব্যনিষ্ঠ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে চলেছেন, যেখানে তিনি ভারতের চোরা পাচারকারীদের শায়েস্তা করতে তাদের ধাওয়া করবেন আর সেই সঙ্গে তিনি সবরকম চেষ্টা করবেন যাতে দেশের ঐতিহাসিক প্রাচীন জিনিস দেশের বাইরে স্মাগলিং না হয়ে যায়। অন্যদিকে সেখানে হর্ষবর্ধনের চরিত্র গ্রে শেডের। এখানে তিনি একজন আন্তর্জাতিক পাচারকারীর ভূমিকায় অভিনয় করছেন যে নিজের দেশের দুর্মূল্য তথা অতি প্রাচীন জিনিস বিদেশে পাচার করে টাকা রোজগার করে। ছবিতে হর্ষবর্ধনের চরিত্রের নাম সিদ্ধার্থ।

পিতা-পুত্র একসঙ্গে
বেশ কিছুদিন ধরেই কানাঘুষো চলছিল যে এবার বাবা অনুল কাপুরের সঙ্গেই ধামাকা করতে আসছেন পুত্র হর্ষবর্ধন কাপুর। আর অবশেষে সব অপেক্ষার অবসান। এবার অনিল এবং হর্ষবর্ধন কাপুর একসঙ্গে ধরা দিতে চলেছেন ক্যামেরায়। প্রসঙ্গত, এই সময় বেশ ভালই চলেছে অনিল কাপুরের পারিবারিক জীবনও। খুন শীঘ্রই মা হবেন সোনম কাপুর। আর তার আগেই হর্ষবর্ধন কাপুরের সঙ্গে জুটি বেঁধে এই নতুন ছবি 'থর' মুক্তি পাবে, যার ট্রেলার বেশ সারা ফেলে দিয়েছে। আর বাবা ও ছেলের এই যুগলবন্দী দর্শকদের কতটা আকর্ষণ করতে পারে সেটাই এখন দেখার।
সামনে এল 'থর'এর ট্রেলার
প্রকাশ্যে এসেছে 'থর'এর ট্রেলার। যেখানে প্রথমেই দেখা যাচ্ছে ধু-ধু বালির 'থর' মরুভূমির দৃশ্য। আর সেখানেই পুলিশের পোশাকে। আর সেখানেই আন্টিকের ব্যবসা করতে আসেন হর্ষবর্ধন। ট্রেলারে রাজস্থানী অবতারে দেখা গিয়েছে ফতিমা সানা শেখকেও। আর সেই সঙ্গে আছে ভরপুর অ্যাকশন। গোলা-গুলি থেকে ফাইটিং সব মিলে এককথায় অ্যাকশন প্যাকড হতে চলেছে নেটফ্লিক্সের এই আগামী সিনেমা।

অন্য ভূমিকায় হর্ষবর্ধন
তবে 'থর'এ যে শুধুমাত্র নায়কের চরিত্রে অভিনয়ই করছেন তা নয়, পাশাপাশি এই ছবির প্রযোজনার দায়িত্বও নিজের হাতে তুলে নিয়েছেন হর্ষবর্ধন। সম্পূর্ণ অন্যরকমভাবে তৈরি করার চেষ্টা করা হয়েছে এই ছবি, এমনটাই জানিয়েছেন তিনি। ছবির পরিচালক রাজ সিং চৌধুরী, চিত্রনাট্য তাঁরই লেখা। মূলত প্রতিশোধের গল্প নিয়ে আসতে চলেছে এই অ্যাকশন ভিত্তিক ছবি 'থর', যা মুক্তি পেতে চলেছে আগামী মাসে অর্থাৎ মে মাসের ৬ তারিখ।
ছবি সৌ:ইনস্টাগ্রাম
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications