Anant Ambani-Radhika Merchant Wedding: ভরা আষাঢ়েই লগ্ন, জেনে নিন অনন্ত-রাধিকার বিয়ে দিন
প্রি ওয়েডিং সেলিব্রেশনই শেষ হয়নি এখনও তার আগেই প্রকাশ্যে এসে গেল অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়ের দিনক্ষণ। এই মুহূর্তে ইতালিতে রয়েছে আম্বানি পরিবার। সেখানে চলছে দ্বিতীয় প্রি ওয়েডিং সেলিব্রেশন।
জুনাগড় থেকে শুরু হয়েছিল অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়ের আগের সেলিব্রেশন। এবার বিদেশের মাটিতে হচ্ছে তাঁদের দ্বিতীয় সেলিব্রেশন। তবে বিয়েটা একেবারে ঘরের কাছে করার সিদ্ধান্ত নিয়েছে দুই পরিবার। জানা গিয়েছে ১২ জুলাই মুম্বইয়ে বসবে অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের বিয়ের আসর।

মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টাের হবে বিয়ের আসল অনুষ্ঠান। বৈদিক হিন্দু মতেই হবে সব বিয়ের অনুষ্ঠান। ভারতীয় ঐতিহ্যবাহী পোশাকেই বিয়ের আসরে থাকবেন বর-কনে। রাম-সীতার ছবি দেওয়া লাল রঙের বিয়ের কার্ড ইতিমধ্যেই পৌঁছতে শুরু করেছে আমন্ত্রিতদের কাছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই বিয়ের কার্ড।
এদিকে ইউরোপে প্রি ওয়েডিং পার্টিতে মজে রয়েছে আম্বানি পরিবার। পিট বুল থেকে শুরু করে গুরু রনধাওয়া পারফর্ম করবেন সেই সেলিব্রেশনে। ২৯ মে শুরু হয়েছে সেই ক্রুজ পার্টি। তাতে যোগ দিয়েছেন বলিউডের তারকারা। রণবীর কাপুর-আলিয়া ভাট থেকে শুরু করে শাহরুখ খান-গৌরী খান এবং তাঁর তিন ছেলেমেয়ে। দীপিকা পাড়ুকোন অন্তঃসত্ত্বা থাকায় একাই গিয়েছেন রণবীর সিং। অন্যদিকে ক্রিকেটার ধোনি তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়ে সেই পার্টিতে যোগ দিয়েছে। তালিকায় আরও রয়েছেন সেলিব্রিটিরা।
জুনাগড়ে প্রি ওয়েডিং সেলিব্রেশনেও বলিউডের তাবর তারকাদের দেখা গিয়েছিল। সেখানে বচ্চন পরিবার থেকে শুরু করে তিন খান। শাহরুখ-সলমন এবং আমির সপরিবারে হাজির হয়েছিলেন। হিয়েছিলেন দীপিকা-রণবীর সিংও। আলিয়া ভাট-রণবীর সিংও হাজির হয়েছিলেন সেখানে। জুনাগড়ে রাধিকা-অনন্তের প্রি ওয়েডিং সেলিব্রেশনে পারফর্ম করেছিলেন হলিউডের পপ তারকা রিহানা। এছাড়াও অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল সহ আরও একঝাঁক তারকা।












Click it and Unblock the Notifications